Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » কিম জং-উনের সঙ্গে বৈঠক চমৎকার এবং খুবই ইতিবাচক অভিজ্ঞতা-- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প





  কিম জং-উনের সঙ্গে বৈঠক চমৎকার এবং খুবই ইতিবাচক অভিজ্ঞতা-- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প



    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিশ্বের জন্য উত্তর কোরিয়া এখন আর পরমাণু হুমকি নয়। মঙ্গলবার সিঙ্গাপুরের সানতোসা দ্বীপে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং-উনের সঙ্গে বৈঠকের পর আমেরিকায় ফিরে একথা বলেন তিনি।

আজ (বুধবার) এক টুইটে ট্রাম্প দাবি করেন, “আমি যখন দায়িত্ব গ্রহণ করেছিলাম সেই তুলনায় এখন সবাই অনেক বেশি নিরাপদ বোধ করতে পারেন। উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র হামলার হুমকি আর নেই। কিম জং-উনের সঙ্গে বৈঠক চমৎকার এবং খুবই ইতিবাচক অভিজ্ঞতা। উত্তর কোরিয়ার সম্ভাব্য ভবিষ্যৎ অনেক উজ্জ্বল।”

কিমের সঙ্গে বৈঠকের পর ওইদিনই এক সংবাদ সম্মেলনে ট্রাম্প উত্তর কোরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ইচ্ছার কথা জানান। যদিও খুব শিগগিরই নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে না বলেও জানিয়েছেন তিনি।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে (কেসিএনএ) বলেছে, উত্তর কোরিয়া সফল হয়েছে। ট্রাম্প যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া সামরিক মহড়া বন্ধ রাখার ইচ্ছা প্রকাশ করেছেন এবং উত্তর কোরিয়ার নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। সেই সঙ্গে সম্পর্কের আরও উন্নতি হলে উত্তরের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথাও বলেছিন তিনি।

তবে বিশ্লেষকরা বলছেন, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর প্রমাণ করেছেন তিনি বিশ্বাসযোগ্য কোনো ব্যক্তি নন। তার ওপর আস্থা রাখা যায় না। এ কারণে উত্তর কোরিয়াকে দেওয়া প্রতিশ্রুতি তিনি কতটুকু রক্ষা করবেন তা নিয়ে সন্দেহ রয়েছেই গেছে।#






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply