Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » বঙ্গবন্ধুর আদর্শের কথা বলে, যারা দুষ্ট চক্রে নাম লেখায় তাদের পারাজিত করবো'-- মোহাম্মদ নাসিম





বঙ্গবন্ধুর আদর্শের কথা বলে, যারা দুষ্ট চক্রে নাম লেখায় তাদের পারাজিত করবো'

নির্বাচন সামনে রেখে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছেন চৌদ্দ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। মঙ্গলবার (২০ নভেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ এ মুক্তিযোদ্ধা সংগঠন ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। বিজয়ের মাসেই স্বাধীনতার বিরোধীশক্তিকে পরাজিত করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

মোহাম্মদ নাসিম বলেন, 'বঙ্গবন্ধুর আদর্শের কথা বলে, মুজিবের চেতনার কথা বলে যারা এই বিএনপি-জামায়াত নামক একটি দুষ্ট চক্র, যারা পরশক্তির মূল পৃষ্ঠপোষকদের সঙ্গে হাত মিলিয়েছে তাদের ইনশাল্লাহ আগামী নির্বাচনে চূড়ান্তভাবে পরাজিত করা হবে।

এসময় তিনি আরো বলেন, 'অনুরোধ থাকবে নির্বাচন কমিশনের কাছে নির্বাচন যখন শুরু হয়ে গেছে এখন থেকে আমাদের সকল যে ভাইবোনগুলো আছে, তাদের যেন নিশ্ছিদ্র নিরাপত্তা দেয়া হয়। আমি নির্বাচন কমিশন ও আইনশৃঙ্গলা বাহিনীর কাছে এ ব্যাপারে অনুরোধ জানাচ্ছি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply