রাজনৈতিক দলের সদস্যদের নিয়োগ দেবেন না' নীতিমালা মেনে পর্যবেক্ষকদের দায়িত্ব পালনে সতর্ক করে দিয়ে নির্বাচন কমিশন বলছে, কারো গাফিলতি পেলে সংশ্লিষ্ট সংস্থার নিবন্ধন বাতিল করা হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সকালে পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে মতবিনিময় করে নির্বাচন কমিশন। এ সময় ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ জানান, নির্বাচনে দায়িত্ব পালনের সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলা যাবে না। এদিকে, আসন্ন সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ৩০ ডিসেম্বর হওয়ায় বিদেশি পর্যবেক্ষকদের উপস্থিতিতে ভাটা পড়বে, বিভিন্ন মহলের এমন মন্তব্য যৌক্তিক নয় বলে মনে করেন বিশ্লেষকরা। ২০১৩ সালের ৫মে হেফাজতের সমাবেশে ৬১ জন নিহতের নাম সংগ্রহ করা হয়েছে দাবি করে একটি প্রতিবেদন প্রকাশ করে মানবাধিকার সংগঠন অধিকার। কিন্তু বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধানে এর কোন সত্যতা পাওয়া যায়নি। অধিকারের বিতর্কিত ওই তালিকায় জীবিত ব্যক্তিদের দেখানো হয় নিহত হিসেবে। মিথ্যা তথ্যের জন্য গ্রেফতারও হন অধিকার সাধারণ সম্পাদক। পরে আর্থিক অনিয়মের প্রমাণ পাওয়ায় অধিকারের নিবন্ধন বাতিল নবায়ন করেনি এনজিও বিষয়ক ব্যুরো। এরপর পর্যবেক্ষকের তালিকা থেকে সংগঠনটির নিবন্ধন বাতিল করে দেয় নির্বাচন কমিশনও। নির্বাচন কমিশন যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান বলেন, এনজিও বিষয়ক ব্যুরোগুলোতে অতীতে যদি কেউ নিবন্ধিত হয়ে থাকে কিন্তু বর্তমানে নেই আমাদের তালিকায় নেই তারা। এ বছর প্রায় ২০০ পর্যবেক্ষক সংস্থা আমাদের কাছে নিবন্ধনের জন্য তাদের সকলকে যাচাই বাছাই করে ১১৮টি সংস্থাকে নিবন্ধন দিয়েছি আমরা।' স্থানীয় পর্যবেক্ষকদের নিয়ে মঙ্গলবার সকালে মতবিনিময় সভার আয়োজন করে নির্বাচন কমিশন। পর্যবেক্ষকদের উদ্দেশ্যে দেয়া ব্রিফিংয়ে কমিশন সচিব বলেন, নীতিমালা অনুসরণ করে দায়িত্ব পালন করণে সতর্কীকরণ থাকতে হবে। এর ব্যত্যয় ঘটলে ঐ সংস্থার নিবন্ধন বাতিল করে দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ইসি সচিব হেলালুদ্দীন বলেন, 'এমন কোন ব্যক্তিকে নিয়োগ দেবেন না যারা কোন রাজনৈতিক দলের সদস্য। তবে ২৫ বছরের নিচে নয় এবং এসএসসি পাশে নিম্ন নয় এমন ব্যক্তিদের আপনারা বাছাই করবেন না। কোন শর্ত ভঙ্গ করে, তাহলে কিন্তু নির্বাচন কমিশনের নীতিমালা অনুযায়ী অনুমোদন কিন্তু বাতিল হয়ে যেতে পারে।' এদিকে, দেশের ইতিহাসে রেকর্ড সংখ্যক বিদেশী পর্যবেক্ষক ছিলেন ২০০৮ এর নবম সংসদ নির্বাচনে, আর সেই নির্বাচনের ভোটগ্রহণ হয় ২৯ ডিসেম্বর। এমন বাস্তবতায় আসন্ন সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ৩০ ডিসেম্বর হতে যাওয়ায় বিদেশী পর্যবেক্ষকদের উপস্থিতিতে ভাটা পড়বে, বিভিন্ন মহলের এমন মন্তব্য যৌক্তিক নয় বলে মনে করেন বিশ্লেষকরা। জানিপপ চেয়ারম্যান প্রফেসর নাজমুল আহসান কলিমুল্লাহ বলেন, '২৯ ডিসেম্বর ২০০৮ এ নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং সেই দিবসের সঙ্গে বর্তমান দিবসের পার্থক্য মাত্র একদিনের। এই পরিমাণ আন্তর্জাতিক পর্যবেক্ষক এর আগে পরে আর আসে নাই। ক্রিসমাস ডে, বক্সিং ডে, নিউ ইয়ার সেলিব্রেট করেছে । সুতরাং এরকম যুক্তি হাজির করে নির্বাচনে সমস্যা করা খোরা যুক্তি।' নির্বাচনে যারা দেশি পর্যবেক্ষক হিসেবে থাকবেন, কমিশনের কাছে তাদের আগামী দুই দিনের মধ্যে। এক্ষেত্রে বিদেশিদের জন্য নেই কোন ধরাবাঁধা নিয়ম। তবে এরইমধ্যে বেশ কয়েকটি বিদেশি সংস্থা কমিশনের যোগাযোগ শুরু করেছে বলে জানান ইসি কর্মকর্তারা।
Slider
দেশ
মেহেরপুর জেলা খবর
মেহেরপুর সদর উপজেলা
গাংনী উপজেলা
মুজিবনগর উপজেলা
ফিচার
খেলা
যাবতীয়
ছবি
ফেসবুকে মুজিবনগর খবর
Mujibnagar Khabor's Admin
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
Labels
- Advertisemen
- Advertisement
- Advertisementvideos
- Arts
- Education
- English News
- English News Featured
- English News lid news
- English News national
- English News news
- English Newsn
- Entertainment
- Featured
- games
- id news
- l
- l national
- li
- lid news
- lid news English News
- lid news others
- media
- national
- others
- pedia
- photos
- politics
- politics English News
- t
- videos
- w
- world
- Zilla News
জনপ্রিয় পোস্ট
-
বঙ্গবন্ধুর আদর্শের কথা বলে, যারা দুষ্ট চক্রে নাম লেখায় তাদের পারাজিত করবো' নির্বাচন সামনে রেখে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নিরাপত...
No comments: