Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » বিশ্বকাপে খেলার সুযোগ পেল ফুচকা বিক্রেতা যশস্বি




অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের জন্য দল ঘোষণা করেছে ভারত। এ দলে সুযোগ পেয়েছে ১৭ বছর বয়সী যশস্বি জসওয়াল। এ ক্রিকেট যশস্বি জসওয়াল প্র্যাকটিসের ফাঁকে ফুচকা বিক্রি করে আর্থিক উপার্জন করত। জন্ম উত্তরপ্রদেশের সুরিয়ায় হলেও ১১ বছর বয়সে বাবার হাত ধরে ভারতের বাণিজ্য নগরী মুম্বাইয়ে চলে আসেন যশস্বি। তখন থেকে ক্রিকেট খেলা শুরু এবং ক্রিকেট খেলার ফাঁকে ফুচকা ও পুরি বিক্রি করতে হত জসওয়ালকে। ফুচকা বিক্রেতা এ ছেলেটি এবার বিশ্বকাপে ভারতীয় দলের জার্সিতে মাঠ মাতাতে চলেছে। ১৭ বছরের যশস্বি মুম্বাইয়ের সিনিয়র দলের হয়ে একটি মাত্র ম্যাচ খেলেছে। গত মৌসুমে রঞ্জি ট্রফিতে ছত্তিশগড়ের বিরুদ্ধে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় তার। তবে এখনও পর্যন্ত ৯টি লিস্ট-এ ম্যাচ খেলেছে তিনি। চলতি বছর বিজয় হাজারে ট্রফিতে দুরন্ত পারফরম্যান্স করে নির্বাচকদের নজর কাড়েন যশস্বি। ঝাড়খণ্ডের বিরুদ্ধে ১৫৪ বলে ২০৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে প্রতিভার পরিচয় রাখেন মুম্বইয়ের বাঁ-হাতি ব্যাটসম্যান। ইনিংসটি সাজান তিনি ১২টি ছক্কা ও ১৭টি বাউন্ডারির মারে। যশস্বিকে ইতোমধ্যেই বাঁ-হাতি বিরাট কোহলি বলে ডাকতে শুরু করেছে তার সতীর্থরা। পেশায় ফুচকা বিক্রেতা হলেও ক্রিকেটের প্রতি অগাধ ভালোবাসার প্রতিদান পেলেন যশস্বি। নিয়মিত ক্রিকেট প্র্যাকটিস করেছেন। প্র্যাকটিসের পরে প্রায় তিন বছর তাঁবুতে রাত কাটাতে হয়েছে এ দরিদ্র ক্রিকেটারকে। আজাদ ময়দানে রাম লীলার সময় ফুচকা বিক্রি করে কিছু টাকা উপার্জন করত যশস্বি। কখনো কখনো অর্ধেক দিন না-খেয়েই রাত কাটাতে হয়েছে প্রতিশ্রুতিময় এ ক্রিকেটারকে। ঘরোয়া ক্রিকেটে মুম্বাইয়ের হয়ে অনবদ্য পারফরম্যান্স রয়েছে যশস্বির। কনিষ্ঠ ক্রিকেটার লিস্ট ‘এ’ ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে তার। ভারতীয় দলে সুযোগ পাওয়ার পর যশস্বির বাবা ভূপেন্দর কুমার জসওয়াল বলেন, ‘ছোট থেকেই স্বপ্ন দেখত একদিন ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করবে। সেই স্বপ্নই এবার পূরণ হতে চলেছে।’






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply