Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » আদালত খালেদা জিয়ার জামিন না দিলে কিছু করার নেই: কাদের




আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আদালত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন না দিলে সরকারের কিছু করার নেই। বিএনপির আন্দোলন কি সরকারের বিরুদ্ধে? আগের চেয়ে আওয়ামী লীগ এখন অনেক সংগঠিত। অরাজকতা সৃষ্টি করলে সমুচিত জবাব দেয়া হবে। আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে তিন নেতার মাজারে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কবরে শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। রাজনীতির মাঠ অশান্ত হয়ে গেলে আওয়ামী লীগের ভূমিকা কী হবে এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, মাঠ অশান্ত হবে না। কারণ, তারা যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাহলে তাদের মনে রাখা উচিত আওয়ামী লীগ এখন অনেক শক্তিশালী শেখ হাসিনার নেতৃত্বে। পূর্বের ন্যায় জ্বালাও-পোড়াও করে তাহলে জনগণ তাদের বিচার করবে। এর আগে সকাল ৭টা থেকে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মাজারে আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ, ছাত্রলীগ শ্রমিক লীগের নেতাকর্মীরা সোহরাওয়ার্দীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply