বাগেরহাটের শরণখোলায় পুকুর থেকে অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে উপজেলার সোনাতলা গ্রামের রাজ্জাক হোসেনের বাড়ির পুকুর থেকে সাপটিকে উদ্ধার করে সাপটিকে সুন্দরবনে অবমুক্ত করেছে বন বিভাগ।
এসময় ওয়াইল্ড টিমের ফিল্ড ফ্যাসিলেটেটর আলম হাওলাদার, ভিটিআরটি সরোয়ার জমাদ্দার, নজরুল আকনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
ভোলা ফরেষ্ট ক্যাম্প ইন্চার্জ হাফিজুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সুন্দরবন সুরক্ষা কমিটি, সি,পি,জি, ওয়াইল্ড টিম ও ভিটি আরটি টিমের সদস্যরা স্থানীয় একটি পুকুর থেকে অজগর সাপটিকে উদ্ধার করে। আমরা সাপটিকে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা ক্যাম্প এলাকায় অবমুক্ত করেছি।
উদ্ধারকৃত অজগরটির ওজন ৪ কেজি। এর আগে ৯ ডিসেম্বরও স্থানীয় একটি ধানক্ষেত থেকে ৬ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়।
এছাড়াও বিভিন্ন সময় শরণখোলা লোকালয় থেকে কয়েকটি অজগর উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করেছে সংশ্লিষ্টরা।
বাগেরহাটের শরণখোলায় পুকুর থেকে অজগর সাপ উদ্ধার
Tag: Zilla News

No comments: