Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » নিউজিল্যান্ডের 'হোয়াইট আইল্যান্ড' আগ্নেয়গিরি সক্রিয়




এখনও সক্রিয় রয়েছে নিউজিল্যান্ডের 'হোয়াইট আইল্যান্ড' আগ্নেয়গিরি। আকস্মিক অগ্নুৎপাতের ২ দিন পরও নিখোঁজ ৮ জনের কারও সন্ধান পাওয়া যায়নি। বুধবার নিখোঁজদের সন্ধানে ঘটনাস্থলে আবারও তল্লাশি চালানো হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। নিউজিল্যান্ডের 'হোয়াইট আইল্যান্ড' আগ্নেয়গিরি থেকে টানা দু'দিন ছাইভষ্ম উদগীরণে ধোয়াচ্ছন্ন পুরো এলাকা। যে কোনো সময় আবারও ঘটতে পারে ভয়াবহ বিস্ফোরণ। বিশেষজ্ঞরা বলছেন, মাটির অনেক গভীরে আগ্নেয়গিরিটি সক্রিয় থাকায় সোমবারের বিস্ফোরণ সম্পর্কে আগে থেকেই জানা এবং সতর্ক হওয়া সম্ভব হয়নি। তাই সেখানে এ ধরণের ঘটনা আবারও ঘটবে কিনা তা নিয়ে আশঙ্কা থেকেই যাচ্ছে। হোয়াইট আইল্যান্ডের আগ্নেয়গিরিতে বিস্ফোরণের পর সেখানে উদ্ধার তৎপরতায় অংশ নেয়া এক প্যারাডেমিক তার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে জানান, বিস্ফোরণের পর সেখানে ১৯৮৬ সালের ভয়াবহ চেরনোবিলের পারমাণবিক দুর্ঘটনার মতো পরিস্থিতি সৃষ্টি হয়। রাসেল ক্লার্ক বলেন, বিস্ফোরণের পরপরই সেখানে পৌঁছাই আমি। দেখি সবকিছু ছাইয়ে ঢেকে গেছে। সম্ভবত সেখানে বিস্ফোরণের আগে একটা হেলিকপ্টার ছিলো। সেটির পাখার কোনো অস্তিত্ব দেখা যায়নি। এদিকে, মঙ্গলবার দুর্ঘটনার পর উদ্ধারকাজে অংশগ্রহণকারীদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের কাজের প্রশংসা করেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। তিনি বলেন, খুবই মর্মান্তিক একটি পরিস্থিতির সম্মুখীন আমরা। হতাহতদের প্রতি গভীর শোক প্রকাশ করছি। যারা দগ্ধ হয়েছেন, তাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা সেবা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। সোমবার আগ্নেয়গিরির ওই বিস্ফোরণে স্থানীয় ও পর্যটকসহু ৬ জনের মৃত্যু হয়। এখনও নিখোঁজ আছেন অন্তত ৮ জন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply