যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪
us-total1
যুক্তরাষ্ট্রে আলাদা বন্দুক হামলায় দুই শিশুসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১১ জন। স্থানীয় সময় রোববার মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিস শহরে বরফ নিয়ে খেলা করার সময় অতর্কিত হামলা চালায় অজ্ঞাত বন্দুকধারী। এর আগে লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অর্লিন্সের একটি শপিংমলের বাইরে পথচারীদের ওপর অতর্কিত হামলা চালায় আরেক অস্ত্রধারী। এতে আহত হন আন্তত ১১ জন।
স্থানীয় সময় রোববার সকাল ১০টার দিকে মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিস শহরের অকল্যান্ড অ্যাভিনিউয়ের এ সড়কে বরফ নিয়ে খেলা করছিলেন দু’শিশু। এ সময় কিছু বুঝে ওঠার আগেই অতর্কিত হামলা চালায় অজ্ঞাত বন্দুকধারী।
এতে ঘটনাস্থলেই দুই শিশু নিহত হয়। তাদের রক্ষায় এগিয়ে আসলে হামলার শিকার হন আরও কয়েকজন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে চারদিক ঘিরে ফেলে পুলিশ। আহতদের হাসপাতালে নেয়ার পথে মারা যান আরও দু’জন।
এদিকে হামলায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। পারিবারিক সমস্যার কারণে এ হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা নিরাপত্তা বাহিনী। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য সরিয়ে নেয়া হয়েছে।
মিনিয়াপলিস পুলিশের মুখপাত্র জন ইল্ডার বলেন, খুবই ভয়াবহ ঘটনা এটি। নিষ্পাপ শিশুদের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেয়া যায় না। ধারণা করছি, পারিবারিক কলহের কারণে এ হামলা চালানো হয়েছে। আর সেটিই যদি হয় তাহলে থ্যাংকসগিফিং ডের পর এটি হবে তৃতীয় ঘটনা।
এর কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের আরেক অঙ্গরাজ্য লুইজিয়ানার নিউ অর্লিন্সে একটি ব্যস্ততম রাস্তায় পথচারীদের লক্ষ্য করে এলোপাতাড়ি হামলা চালায় অজ্ঞাত বন্দুকধারী। এতে আহত হন বেশ কয়েকজন।তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কজনক বলে জানা গেছে।
হামলার পরপরই ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। জারি করা হয় বাড়তি সতর্কতা। হামলায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে তার বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এরআগে, ২০১৬ সালে বোরবান স্ট্রিটে বন্দুক হামলায় একজন নিহত ও ৯ জন আহত হয়। এছাড়া ২০১৫ সালের বন্দুক হামলায়ও নিহত হন আরও একজন।
DMCA.com Protection Status
Tag: world

No comments: