Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » লক্ষ্মীপুরে পিকআপ চাপায় শিশু নিহত, চালক আটক




লক্ষ্মীপুরে পিকআপ চাপায় মারিয়া আক্তার (৭) নামে এক শিশু নিহত হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) বিকালে পৌরশহরের আটিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এরপর স্থানীয়রা ঘাতক চালক মামুন হোসেন ও গাড়িটি আটক করে পুলিশে হাতে তুলে দেন। নিহত মারিয়া আক্তার লক্ষ্মীপুর সদর উপজেলার কাফিলাতলী এলাকার নিজাম উদ্দিনের মেয়ে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মারিয়া তাঁর মায়ের সাথে লক্ষ্মীপুর পৌরসভার আটিয়াবাজার এলাকায় ফুফুর বাড়িতে বেড়াতে আসেন এই সময় সিএনজি থেকে নেমে রাস্তা পারাপার সময় দ্রুতগামী পিকআপটি চাপা দিলে ঘটনাস্থলে মারা যায় ওই স্কুল ছাত্রী। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে গাড়ি ও চালককে আটক করে পুলিশে দিয়েছেন। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজিজুর রহমান জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পিকআপ ও চালককে আটক করা হয়েছে






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply