Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » সুনামগ‌ঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১




সুনামগঞ্জের দিরায়ে দুই পক্ষের সংঘর্ষে আমির আলী(৪০) না‌মে একজন নিহত ও ৭ জন আহত হয়েছে। রোববার সকালে উপজেলার জগদল ইউনিয়নের কালধর গ্রামে এ ঘটনা ঘটে জানান থানার ওসি কেএম নজরুল। আহত‌দের প‌রিচয় তাৎক্ষ‌নিকভা‌বে পাওয়া যায়‌নি। আহত‌দের সি‌লেট ওসমানী মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হ‌চ্ছে। ‌নিহত আমির আলী পেশায় রাজমিস্ত্রি, তার বা‌ড়ি কালধর গ্রা‌মে। পু‌লিশ ও স্থানীয়রা জানান, উপ‌জেলার কালধর গ্রামের মরম আলী ও ফারুক মিয়ার ম‌ধ্যে প‌তিত জমি নি‌য়ে দীর্ঘদিন ধ‌রে বি‌রোধ চল‌ছিল। বি‌রো‌ধের জের ধ‌রে দুই পক্ষের লোকজন রোববার সংঘর্ষে জ‌ড়ি‌য়ে প‌ড়ে। আধা ঘণ্টা ব্যাপী সংঘর্ষে ফারুক মিয়ার পক্ষের বন্দু‌কের গু‌লি‌তে মরম আলীর পক্ষের আমির আলী ঘটনাস্থ‌লেই নিহত হয়। আহত হয় আরো ৭জন। খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থ‌লে গি‌য়ে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্র‌ণে আনে। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে, লাশ উদ্ধার ক‌রে ময়না তদ‌ন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতা‌লে পাঠা‌নো হ‌চ্ছে। আমরা এ ঘটনায় ফারুক মিয়াকে আটক করে‌ছি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply