রাজাকারদের তালিকা প্রকাশ হওয়ায় আনন্দ মিছিল করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। রোববার (১৫ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ মিছিল করে তারা।
ক্যাম্পাসের বিভিন্ন ভবনের সামনে দিয়ে মিছিলটি প্রদক্ষিণ করে। পরে মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে সরকারের এ উদ্যেগকে স্বাগত জানান মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা কর্মীরা। পাশাপাশি ৫ দফা দাবি উত্থাপন করেন তারা।
দাবিগুলো হলো, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত দৈনিক সংগ্রামের ডিক্লারেশন বাতিল, সম্পাদক আবুল আসাদের বিরুদ্ধে রাষ্ট্রদোহী মামলায় শাস্তি, পত্রিকাটির কার্যালয় বাজেয়াপ্ত এবং আইন করে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা।
রাজাকারদের তালিকা প্রকাশে মুক্তিযুদ্ধ মঞ্চের আনন্দ মিছিল
Tag: others

No comments: