Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » নাগরিকত্ব আইন: বিজেপি জোটের দলগুলোর ইউটার্ন, সুর নরম অমিত শাহর




নাগরিকত্ব আইন: বিজেপি জোটের দলগুলোর ইউটার্ন, সুর নরম অমিত শাহর নাগরিকত্ব সংশোধন আইন নিয়ে অচলাবস্থা ভারতে। বিক্ষোভ চলছে প্রায় সব রাজ্যে। আইনে সমর্থন দিলেও এখন ইউটার্ন নিচ্ছে বিভিন্ন রাজ্যে বিজেপি জোটের শরিকরা। এনআরসি থেকে যেসব হিন্দু বাদ পড়বে তাদের নাগরিকত্ব দিতেই নতুন নাগরিকত্ব আইন পাশ করে বিজেপি সরকার। আইন পাশের পরপরই বিক্ষোভে ফেটে পড়ে গোটা ভারত। সবচেয়ে বেশি বিক্ষোভ হয়েছে পশ্চিবঙ্গ ও আসামে। থেমে নেই অন্যান্য রাজ্যও। বিভিন্ন যায়গায় বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট, নামানো হয় সেনা। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। এদিকে বিজেপির জোট সঙ্গীরাই সমর্থন দিচ্ছে না নাগরিকত্ব আইনে। অন্তত ৬টি রাজ্যের মুখ্যমন্ত্রীরা নিজ রাজ্যে নাগরিকত্ব আইন সরাসরি প্রত্যাখ্যানের ঘোষনা দিয়েছেন। এ অবস্থায় হালে পানি পাচ্ছেন না অমিত-মোদির সরকার। তাই অবশেষে সূর নরম হল। গতকাল সমাবেশে এ বিষয়ে সুর কিছুটা নরম করছেন অমিত শাহ। ইঙ্গিত দিয়েছেন, আইনটি আবারও সংশোধনের। এরইমধ্যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাথে দেখা কোরে নাগরিকত্ব সংশোধনী আইনে আরও কিছু সংশোধনীর প্রস্তাব দিয়েছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাদ সাংমা। এছাড়া, আইন কার্যকর ঠেকাতে রাজ্যে খসড়া প্রস্তাব পাশের উদ্যোগ নিয়েছে তারা। আসামে বিক্ষোভে নিহত হয়েছেন ৩ জন। রাজ্যটিতে এখনও বন্ধ রয়েছে ইন্টারনেট সেবা। পশ্চিমবঙ্গে বেশিরভাগ হামলা হয়েছে ট্রেনে। ফলে সেখানে রেল চলাচল বন্ধ রয়েছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply