স্পেনের মাদ্রিদে আজ শুরু হচ্ছে বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-টুয়েন্টি ফাইভ। বিশ্বকে প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। একইসঙ্গে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আরো রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন বলে মনে করেন তিনি।
দুই সপ্তাহের জলবায়ু সম্মেলন শুরুর আগে, রোববার এসব কথা বলেন গুতেরেস। এসময় কার্বন নিঃসরণ হ্রাসে বিশ্বের বড় অর্থনীতির দেশগুলোর ভূমিকা অপর্যাপ্ত বলে সমালোচনা করেন তিনি। জাতিসংঘ মহাসচিব জানান, প্রতিবছর বায়ুদূষণের কারণে ৭০ লাখ মানুষ মারা যায়। এর কারণে মানবস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে।
বিশ্বব্যাপী দাবানল বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ মানুষ্যসৃষ্ট বিশ্ব উষ্ণায়নেরই ফল বলেও মনে করেন গুতেরেস। এমন পরিস্থিতিতে ২০১৫ সালের স্বাক্ষরিত প্যারিস জলবায়ু চুক্তি বাস্তবায়নের জন্য বিশ্বনেতাদের উপর বাড়তি চাপ সৃষ্টি হয়েছে।
বিশ্ব জলবায়ু সম্মেলন শুরু আজ
Tag: others

No comments: