ধানের দাম কমলেও বেড়েছে চালের দাম। রাজধানীর খুচরা বাজারে প্রতিকেজি চাল বিক্রি হচ্ছে ৩ থেকে ৬ টাকা বেশি দামে। খুচরা ব্যবসায়ীরা বলছেন, মিল মালিকদের কারসাজিতেই বাড়ছে চালের দাম।
তাদের অভিযোগ চালের অর্ডার দিলে মিল মালিকরা বাড়তি রেট জানিয়ে দিচ্ছেন। তাই বিক্রি করতে হচ্ছে বাড়তি দামে। এদিকে চালের বাজার স্থিতিশীল রাখতে বাজার তদারকির জন্য ৩টি কমিটি করেছে খাদ্য মন্ত্রণালয়। খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ।
চালের দাম নিয়ে কোনো অভিযোগ থাকলে নিয়ন্ত্রণ কক্ষে জানানোর অনুরোধ করা হয়েছে। ঢাকার বাইরে জেলা প্রশাসকদের তদারকি কার্যক্রমে যুক্ত করার সিদ্ধান্তও নিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
পাশাপাশি খাদ্য অধিদপ্তরের আওতায় থাকা জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের বাজার তদারকি কার্যক্রমে সম্পৃক্ত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বেড়েছে চালের দাম
Tag: others

No comments: