Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » মার্কিন ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিন্দা জানাল রাশিয়া ও চীন




আমেরিকা সম্প্রতি যে পরমাণু অস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে তার নিন্দা জানিয়েছে বিশ্বের দুই গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্র রাশিয়া এবং চীন। দেশ দুটি বলেছে, আমেরিকার ক্ষেপণাস্ত্র পরীক্ষার মধ্যদিয়ে তাদের অশুভ উদ্দেশ্য পরিষ্কার হয়েছে। ঐতিহাসিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি ইন্টারমিডিয়েট নিউক্লিয়ার ফোর্সেস বা আইএনএফ থেকে বেরিয়ে যাওয়ার পর আমেরিকা এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল। গত বৃহস্পতিবার পেন্টাগন বলেছে, তারা ভূমিভিত্তিক একটি পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের ভ্যানডেনবার্গ বিমানঘাঁটি থেকে ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয় এবং ক্ষেপণাস্ত্রটি ৫০০ কিলোমিটার পথ পাড়ি দেয়। আইএনএফ চুক্তিতে সই করেন রুশ নেতা মিখাইল গর্বাচেভ (বামে) ও মার্কিন প্রেসডেন্ট রোনাল্ড রিগ্যান গত চার মাসের মধ্যে এটি ছিল আমেরিকার দ্বিতীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা। এ ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং মোতায়েন নিষিদ্ধ করা হয়েছিল আইএনএফ চুক্তিতে। শীতল যুদ্ধ কমিয়ে আনার লক্ষ্যে ১৯৮৭ সালে আমেরিকা এবং রাশিয়া চুক্তিটি সই করে। চুক্তিতে ৫০০ থেকে শুরু করে ৫,৫০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র উৎপাদন, মোতায়েন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল। গত আগস্ট মাসে আমেরিকা একতরফাভাবে এ চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে।#






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply