Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » বার্মিংহামে পছন্দের প্রার্থীর প্রচারণায় ব্যস্ত বাংলাদেশিরা




বার্মিংহামে পছন্দের প্রার্থীর প্রচারণায় ব্যস্ত বাংলাদেশিরা লন্ডন থেকে প্রায় ১২০ মাইল ‍দূরের শহর বার্মিংহাম। মুসলিম অধ্যুষিত শহরটিতে প্রায় অর্ধ লাখ বাংলাদেশির বসবাস। লন্ডনের মতো সেখানকার বাংলাদেশিরাও স্থানীয় রাজনীতিতে নিজেদের অবস্থান পাকাপোক্ত করছেন। আসন্ন নির্বাচনে তাই পছন্দের প্রার্থীর প্রচারণায় ব্যস্ত বাংলাদেশিরা। বার্মিংহাম শহরের মুসলিমদের ‘ভোট ব্যাংক’ হিসেবে দেখা হয় সবসময়ই। এ শহরের এক-চতুর্থাংশ বাসিন্দাই মুসলমান। আর তাই শীর্ষ দলগুলোর প্রার্থী মনোনয়নে তাদের প্রাধান্য দেয়া হয়। ওয়েস্ট ব্রোমউইচ ইস্ট লেবার দলীয় প্রার্থী ইব্রাহিম ডগাস বলেন, ‘রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের ইশতিহারে সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। আমরা চাই সামাজিক বিভিন্নখাতে বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে। পরিপক্ক ব্রেক্সিট বাস্তবায় মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করতে।’ ইব্রাহিম ডগাসের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন বাংলাদেশি কমিউনিটিতে আলোচিত রাজনীতিবিদ জর্জ গ্যালওয়ে। আসনটিতে এর আগে এমপি হিসেবে ছিলেন লেবার পার্টির ডেপুটি লিডার টম ওয়াটসন। এবারও আসনটি নিজেদের দখলে রাখতে মরিয়া লেবার পার্টি। লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশ চেয়ারপারসন হাওয়ার্ড ডাবার বলেন, ‘ইব্রাহিম ডগাস অত্যন্ত সৎজন ব্যক্তি। বাঙালি কমিউনিটির সঙ্গে তার খুবই ভালো সম্পর্ক। তাকে সমর্থন জানিয়ে সত্যি আমরা ভাগ্যবান।’ এবারের নির্বাচনে বার্মিংহামে কোনো বাংলাদেশি প্রার্থী হিসেবে অংশ না নিলেও কমতি নেই নির্বাচনী আমেজের। বাংলাদেশিরা প্রচার-প্রচারণা চালাচ্ছেন তাদের পছন্দের প্রার্থীদের জন্য। কমিউনিকেশন ওয়ার্কার্স ইউনিয়ন পলিটিক্যাল অফিসার সৈয়দ বাশার বলেন, ‘আমরা একসঙ্গে ইব্রাহিমের জন্য প্রচারণা চালাচ্ছি। আশা করি তিনিই এমপি হবেন।’ বামিংহাম সিটি কাউন্সিলের কাউন্সিলর সাদেক মিয়া বলেন, ‘খুব ভালো প্রচারণা চলছে। ১২ ডিসেম্বরের নির্বাচনকে সামনে রেখে আমরা ইব্রাহিমের পক্ষে প্রচারণা করছি। বাঙালি কমিউনিটির উন্নয়নের স্বার্থে আশা করি সবাই তাকে ভোট দেবেন।’ আগামীতে লন্ডনের মতো বার্মিংহাম থেকেও বাংলাদেশি প্রার্থীরা নির্বাচনে লড়বেন- এমনটাই প্রত্যাশা এখানকার বাংলাদেশি জনগোষ্ঠীর।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply