Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » ফসল তোলার আগে চালের দাম বাড়া স্বাভাবিক : বিআইডিএস




চালের বাজারের দাম ওঠা-নামায় কোনো সিন্ডিকেট কারসাজি নেই। ফসল তোলার আগে বাজারে চালের দাম বাড়াই স্বাভাবিক- এমন তথ্য দিয়েছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা সংস্থা-বিআইডিএস এর গবেষণা। রোববার (১ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে বেশ কয়েকটি গবেষণা তথ্য উপস্থাপন করা হয়। এ সময় পেঁয়াজের উৎপাদন ও চাহিদার পরিসংখ্যানে তথ্য নিয়ে প্রশ্ন তুলেছেন পরিকল্পনা কমিশনের সদস্য ড. শামসুল আলম। বাংলাদেশে সারা বছরের চালের উৎপাদন হয় সাড়ে ৩ কোটি টন। বছরের চাহিদা মেটাতে আমদানি করতে হয় উৎপাদনের এক শতাংশেরও কম। সর্বোচ্চ উৎপাদন সক্ষমতার ৫০টি চালের মিল মোট উৎপাদনের ২০ শতাংশ সরবরাহ করে থাকে। পরিসংখ্যান বলছে, চাল উৎপাদনে বিশ্বের পঞ্চম অবস্থানে থাকা বাংলাদেশের ঘাটতি খুব একটা নেই। তবু বছরের বিভিন্ন সময় হঠাৎ করেই দেখা যায় অস্বাভাবিক দাম বাড়ার প্রবণতা। গেল বছরেও বাজারের অস্বাভাবিক দাম সামাল দিতে অভিযান চালানো হয় মজুতদার মিলে। আমদানি করা হয় চাল। পরের মৌসুমেই ধানের দাম পায়নি কৃষক। চাল নিয়ে বিআইডিএস এক গবেষণায় তথ্য দিয়েছে, মজুদ আইন অনুযায়ী মিলাররা মজুদ করে। দাম ওঠা নামায় কোনো সিন্ডিকেট কারসাজি নেই। এ প্রসঙ্গে বিআইডিএসের গবেষক ড. নাজনীন আহমেদ বলেন, দাম ওঠানামার সঙ্গে সিন্ডিকেটের সম্পর্ক নেই। তবে কার্যকলাপ একটু মনিটরিংয়ে রাখা উচিত। মজুদ আইন থাকা না থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিকল্পনা কমিশনের সদস্য ড. শামসুল আলম।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply