Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » ভোটার আইডি কার্ড এবং পাসপোর্ট নাগরিকত্ব প্রমাণ করে:‌ মুম্বইয়ের একটি নিম্ন আদালত




:‌ নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে তোলপাড় গোটা দেশ। কারা নাগরিক, কারা নাগরিক নয় তা নিয়ে খন চুলচেরা বিশ্লেষণ চলছে। একইসঙ্গে জ্বলছে দেশের বিভিন্ন প্রান্ত। এমন তপ্ত পরিস্থিতিতে নাগরিকত্বের প্রমাণ হিসেবে ভোটার কার্ড আর পাসপোর্টকে মান্যতা দিলে মুম্বইয়ের একটি নিম্ন আদালত। যা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে। আদালত সূত্রে খবর, ২০১৭ সালে মহম্মদ মোল্লা (৫৭) এবং সইফুল (২৩) নামে দু’‌জনকে গ্রেপ্তার করে মুম্বই পুলিশ। সম্পর্কে বাবা–ছেলে মোল্লা ও সইফুলকে বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে আদালতে অভিযোগ করে পুলিশ। এমনকী তাঁরা বেআইনিভাবে অনুপ্রবেশ করেছে বলে অভিযোগ তোলা হয়। ওই দু’‌জন বাংলাদেশি ভাষাতে কথা বলেন এবং তাঁরা এমন কোনও নথি দেখাতে পারেননি যা প্রমাণ করে তাঁরা ভারতীয়। কিন্তু আদালতে দু’‌জনই ভারতীয় পাসপোর্ট ও ভোটার আইডি কার্ড জমা দেয়। এই তথ্য পাওয়ার পরই আদালত জানিয়ে দেয়, পাসপোর্ট থাকাটাই যথেষ্ট নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে। একইভাবে ভোটার আইডি কার্ডও দেশের নাগরিক হিসেবে প্রমাণের যথেষ্ট নথি হিসাবে গ্রাহ্য। আদালতের এই রায়ের ফলে বিতর্ক তৈরি হয়েছে। রেশন কার্ড, আধার কার্ড বা অন্যান্য পরিচয়পত্র নাগরিকত্বের প্রমাণ হিসাবে গ্রাহ্য নয়?‌ এই প্রশ্নই বিতর্কের সূত্রপাত।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply