ইংল্যান্ড ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি বব উইলিস আর নেই
। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। থাইরয়েড ক্যান্সারের কাছে হার মেনে বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ কিংবদন্তি।
১৯৪৯ সালের ৩০ মে ডারহাম কাউন্টির সান্ডারল্যান্ডে জন্মগ্রহণ করেন এ ক্রিকেট তারকা। রবার্ট জর্জ উইলিস ক্রিকেট অঙ্গনে সমধিক পরিচিত ছিলেন বব উইলিস নামেই।
এক বিবৃতিতে তার পরিবার বিষয়টি নিশ্চিত করেছে।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে পরিবার জানায়, দীর্ঘ রোগে ভোগার পর সে মারা গেছে। প্রিয় ববকে হারিয়ে আমাদের হৃদয় ভেঙেছে, যে কিনা ছিল অসাধারণ স্বামী, বাবা, ভাই, দাদা।’ সে সবার উপর দারুণ প্রভাব বিস্তার করতে পারতো, যা সে জানতো, এবং আমরা তাকে চরমভাবে মিস করব।
এদিকে ‘লিজেন্ড অব ইংলিশ ক্রিকেট’ বব উইলিসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। ইংলিশ ক্রিকেটের জন্য সে যা করেছে তা চিরস্মরণীয় হয়ে থাকবে, ক্রিকেট একজন আন্তরিক বন্ধুকে হারালো, যোগ করা হয় বোর্ডের বিবৃতিতে।
১৯৭১ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত ইংল্যান্ড ক্রিকেট দলের হয়ে ৯০ টেস্টে ৩২৫ উইকেট শিকার করেছেন এ ফাস্ট বোলার। ১৯৮১ সালের অ্যাশেজে হেডিংলিতে ক্যারিয়ার সেরা ৪৩ রানে ৮ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে ধসিয়ে দেন ৬ ফুট ৬ ইঞ্চি উচ্চতার দীর্ঘদেহী এ পেসার।
১৯৮৪ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগে ইংল্যান্ডের হয়ে ১৮টি টেস্ট ও ২৯টি একদিনের ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেন বব।
Tag: Advertisement games

No comments: