ঝালকাঠিতে পীরের ছেলেকে গলাকেটে হত্যা
ঝালকাঠির নলছিটি উপজেলায় এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সজল দেওয়ান (২৮) ওই উপজেলার মালিপুর গ্রামের প্রয়াত পীর আমীর দেওয়ানের ছেলে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে মালিপুর গ্রামের নিজ ঘরে তার গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্বজনরা জানান, একই বাড়িতে আলাদা একটি ঘরে একা বসবাস করতেন ওই যুবক। সকালে তার বোন সফি বেগম ওই ঘরের সামনে গেলে রক্তাক্ত অবস্থায় ভাইয়ের মরদেহ দেখে পুলিশে খবর দেন। পুলিশ জানায়, গত রাতে যুবককে ধারালো অস্ত্রদিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে।
স্থানীয়রা জানান, মালিপুর গ্রামে আল কাদেরীয়া দরবার শরীফ নামে একটি ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে। নিহতের বাবা আমীর দেওয়ান ছিলেন ওই দরবার শরীফের পীর। তার মৃত্যুর পর চাচা আনোয়ার দেওয়ান দরবারের পীরের দায়িত্ব পান। দরবার শরীফ নিয়ে চাচার সঙ্গে সজলের প্রকাশ্যে বিরোধ ছিল। তবে ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানায় পুলিশ।
Tag: Zilla News
No comments: