দুটো কারণে। এক, দেরিতে ঘুম ভাঙলেও ওঠার পর তিনি ঝড়ের বেগে লাগেজ গুছিয়ে, তৈরি হয়ে এয়ারপোর্টে ছোটেন। দুই, ভাগ্য তাঁর সহায়ক। তাই শেষ মুহূর্তে গিয়েও বিমান ধরতে পারেন। দ্বিতীয়টি অবশ্যই মিমি-র দাবি। সম্প্রতি, সকালের ফ্লাইট ধরা নিয়ে একটি মজাদার ভিডিও তৈরি করে সোশ্যালে শেয়ার করেছেন শাসকদলের সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী (MP Mimi Chakraborty)।
ফিরছে ‘হামি', বুম্বাদার হাত ধরে...
ভিডিওটি দেখতে দেখতে হাসিতে ফেটে পড়েছেন মিমি-অনুরাগীরা। হাল্কা এসির নীচে নরম কম্বলের নীচে শোয়া মিমির গাঢ় ঘুম ভাঙে কীভাবে? বাড়ির লোকেরা প্রথমে ভালোভাবেই ডাকেন কলিং বেল বাজিয়ে। পরিচারিকা দরজা খুলতেই অবাক প্রশ্ন, এখনও ওঠেনি মিমি! ফ্লাইট মিস (flight miss) হয়ে যাবে তো? কিন্তু মিমি তখনও অঘোরে ঘুমোচ্ছেন! লেপ ধরে টানাটানির পরেও যখন ঘুম ভাঙেনা তখন বাধ্য হয়ে তাঁর দিকে কমলালেবু, আপেল ছুঁড়তে থাকেন তাঁরা। এবার ঘুম ভাঙতে বাধ্য। ফ্লাইট ধরার কথা কানে যেতেই টেনশনে আপনা থেকেই খুলে যায় চোখ। একছুট্টে ওয়াশরুমে ঢুকে পড়েন। ঝড়ের গতিতে তৈরি করে নেন নিজেকে। দেখুন নেই ভিডিও:
দেরিতে ঘুম থেকে উঠেও প্লেন মিস করেন না মিমি! কী করে?
Tag: Entertainment
No comments: