জনসচেতনতা প্রচার করবে বিজেপি
নাগরিকত্ব (সংশোধনী) বিলের লক্ষ্য হল হিন্দু, খ্রিস্টান, শিখ, জৈন, বৌদ্ধ ও পার্সী এই ৬টি সম্প্রদায়কে ভারতীয় নাগরিকত্ব প্রদান করা
কলকাতা: সদ্য শেষ হওয়া উপনির্বাচনের ফলাফল হতাশ করেছে রাজ্য বিজেপি তথা কেন্দ্রীয় নেতৃত্বকেও। অনেকেই বলছেন কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি প্রস্তাবিত এনআরসি (NRC) এবং নাগরিকত্ব সংশোধনী বিল (Citizenship Amendment Bill) নিয়ে আতঙ্কে ভুগছেন বাংলার মানুষ। তাঁরই প্রতিফলন মিলেছে উপনির্বাচনের ভোটবাক্সে, সমর্থন কমেছে গেরুয়া দলের। এই ব্যাখ্যাকে বোধহয় খুব একটা উড়িয়ে দিতে পারছে না ভারতীয় জনতা পার্টি। তাই উপনির্বাচনের ফলাফল থেকে ঘুরে দাঁড়াতে চাইছে তাঁরা। রাজ্য বিজেপি নেতৃত্ব তাই গেরুয়া দলের (BJP) নেতাদের রাজ্যের (West Bengal) প্রতিটি মানুষের ঘরে ঘরে গিয়ে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে জনসচেতনা গড়ে তোলার নির্দেশ দিল। কেন্দ্রীয় মন্ত্রিসভা এই খসড়া আইনে সম্মতি দেওয়ার ফলে এবার লোকসভা এবং তারপরে রাজ্যসভায় উপস্থাপন করা হবে এই বিলটি।এই বিষয়ে তাই রাজ্যের সাধারণ মানুষকে বোঝাতে তৎপর হচ্ছে বিজেপি।
বুধবারই রাজ্য বিজেপি নেতৃত্ব একটি জরুরি বৈঠক করে যাতে সব কটি জেলার বিজেপি সভাপতি এবং শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক তথা পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়, প্রবীণ নেতা শিব প্রকাশ ওই বৈঠকে উপস্থিত ছিলেন। সিএবি বা নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে আলোচনা করার পাশাপাশি দলের অন্যান্য সাংগঠনিক দিকগুলি নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে এবং আগামী বছরের পুর নির্বাচনকে লক্ষ্য রেখে বিজেপি নেতাদের কোমর বেঁধে নামারও নির্দেশ দেওয়া হয়েছে বৈঠকে। নেতাদের বলা হয়েছিল পরের বছরের নাগরিক নির্বাচনের আগে ল্যাকুনি ঠিক করতে।
কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদন পেল নাগরিকত্ব (সংশোধনী) বিল
"বিলটি উপস্থাপন ও সংসদে পাস হওয়ার পরে এ মাস থেকেই আমাদের রাজ্যের মানুষের ঘরে ঘরে গিয়ে এই বিষয়ে জনসচেতনতা প্রচার চালিয়ে যেতে বলা হয়েছে। আমাদের বলা হয়েছে এলাকার প্রতিটি পরিবার এবং ব্লকের সঙ্গে যোগাযোগ করতে এবং মানুষকে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বুঝিয়ে বলতে। জনগণের কাছে পৌঁছানোর জন্য বিভিন্ন পথসভারও আয়োজন করব", বলেন বিজেপির এক প্রবীণ নেতা। পাশাপাশি দলের কর্মীদেরও এই বিল নিয়ে আরও ভালো করে জানাতে ও বোঝাতে কর্মশালার আয়োজন করা হবে বলে জানিয়েছেন গেরুয়া দলের অন্য একজন প্রবীণ নেতা । যদিও বরাবরই এ
Tag: world
No comments: