Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » করোনায় করণীয় বৈঠক’ করোনা ভাইরাসে বাতিল




করোনায় ব্যবসা পরিচালনা সংক্রান্ত জরুরী এক গোলটেবিল বৈঠক করোনা ভাইরাসের কারণে বাতিল করেছে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়ার কাউন্সিল অব ফরেন রিলেশন (সিআরএফ)। আন্তর্জাতিক ব্যবসা সম্পর্কিত বার্তা সংস্থা ব্লুমবার্গ নিউজ বিষয়টি জানিয়েছে। কাউন্সিল অব ফরেন রিলেশন (সিআরএফ) বৈদেশিক নীতি এবং আন্তর্জাতিক বিষয়গুলিতে বিশেষজ্ঞ। সংস্থাটি মূলত সভা এবং সম্মেলন, বিভিন্ন কর্পোরেট সেমিনারসহ বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা করে থাকে। গত শুক্রবার নিউ ইয়র্কে সিআরএফের উদ্যোগে শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের নিয়ে ‘করোনায় ব্যবসা পরিচালনা’ সংক্রান্ত এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু নিউইয়র্কে ব্যাপক আকারে করোনা ভাইরাস ছড়িয়ে পড়লে বৈঠকটি বাতিল করা হয়। এছাড়াও সিআরএফ ১১ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত নিউইয়র্ক, ওয়াশিংটন ও যুক্তরাষ্ট্রের জাতীয় কিছু অনুষ্ঠান বাতিল করেছে। করোনা ভাইরাসের জন্য নিউইয়র্কের বার্ষিক অটো শো’ সহ বাতিল বা স্থগিত সিএফআর-এর দীর্ঘ তালিকায় যোগ হচ্ছে। গ্রেটার নিউইয়র্ক অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশন গতকাল জানিয়েছে যে, গাড়ি শো’টি আগস্টের শেষের দিকে করা হবে। বিজ্ঞাপন বিজ্ঞাপন ব্লুমবার্গ জানায়, করোনা ভাইরাস পুরো যুক্তরাষ্ট্রে ৫০টি গুরুত্বপূর্ণ ইভেন্ট থেকে দশ লাখ মানুষকে বিচ্ছিন্ন করেছে। অন্যদিকে ইটালিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে দেশটির প্রায় ছয় কোটি বাসিন্দা রয়েছেন কোয়ারেন্টাইনে। এরপরও গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস ইটালির ১৬৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে। নতুন নতুন দেশেও করোনা ভাইরাসের ছড়িয়ে পড়া অব্যাহত আছে। সর্বশেষ এই তালিকায় যুক্ত হয়েছে তুরস্ক, মরক্কো ও লেবানন। এই তিন দেশেই প্রথমবারের মতো করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এর আগে তালিকায় বাংলাদেশের নামও যুক্ত হয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশে তিনজনের আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, সারা বিশ্বে সবমিলিয়ে এখন পর্যন্ত করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়ে গেছে। আক্রান্তের সংখ্যা প্রায় ১ লাখ ১৩ হাজার। আশার কথা বিশ্বজুড়ে প্রায় ৬৪ হাজার মানুষ এই ভাইরাসকে জয় করতে সক্ষম হয়েছেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply