Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » করোনা আতঙ্কে স্থগিত মুজিববর্ষের এশিয়া-বিশ্ব একাদশের ম্যাচ




করোনা ভাইরাসের আতঙ্কে ভুগছে পুরো দুনিয়া। বড় প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনে। বিশ্বজুড়ে অনেক ক্রীড়া ইভেন্ট স্থগিতের ঘোষণা আসছে। প্রাণঘাতী করোনার প্রভাব পড়ল বাংলাদেশ ক্রিকেটেও। স্থগিত করা হয়েছে মুজিববর্ষের বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের মধ্যকার প্রীতি ম্যাচ দুটি। আগামী ২১ ও ২২ মার্চ শের-ই-বাংলা স্টেডিয়ামে হওয়ার কথা ছিল দুটি টি-টুয়েন্টি ম্যাচ। দুদলের স্কোয়াডও প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু বাংলাদেশে করোনা আক্রান্ত রোগী সনাক্ত হওয়ায় অনিশ্চিত হয়ে পড়ল ম্যাচ দুটি। স্থগিত করা হয়েছে ১৮ মার্চের কনসার্টও। বিজ্ঞাপন বিজ্ঞাপন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বুধবার সন্ধ্যায় শের-ই-বাংলা স্টেডিয়ামে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে জানান, ‘এ আর রহমানের কনসার্ট ও বিশ্ব একাদশ-এশিয়া একাদশের ম্যাচ আমরা এখন করছি না। পরিস্থিতির উন্নতি হলে মাসখানেক পর আমরা ম্যাচ ও কনসার্ট আয়োজন করব।’ এপ্রিলে বাংলাদেশের পাকিস্তান সফর নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। নাজমুল হাসান অবশ্য বলেছেন এ ব্যাপারে দুই দেশের বোর্ড কথা বলে সিদ্ধান্ত নেবে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply