সব ধরনের ভিসা বাতিল করলো ভারত
ভারতে দ্রুত করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় দেশটিতে সব ধরনের ভিসা বাতিল করেছে সেদেশের সরকার।
করোনা ভাইরাসকে মহামারী ঘোষণার পরপরই বুধবার (১১ মার্চ) রাতে এ ঘোষনা আসে দেশটির পক্ষ থেকে।
সব মিলিয়ে এখন পর্যস্ত ভারতে ৬৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে বেশ কয়েকজন ইতালি ফেরত ভারতীয় প্রবাসী।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রনালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সবধরণের ভিসা বন্ধ বাতিল করা হয়েছে। তবে কূটনৈতিক,সরকারি, জাতিসংঘ, আন্তর্জাতিক সংগঠন, চাকরি এবং প্রোজেক্ট ভিসার আওতাধীনরা এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
শুক্রবার (১৩ মার্চ) থেকে এই নির্দেশ কার্যকর হবে।

No comments: