Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » অপতথ্য ব্যবস্থাপনা নিয়ে আলেম ওলামাদের আলোচনা সভা




দেশের প্রখ্যাত আলেম ও ইসলামী চিন্তাবিদদের সাথে 'অপতথ্য ব্যবস্থাপনা: আলেম ওলামাদের ভূমিকা' শীর্ষক আলোচনা সভার আয়োজন করে মুভ ফাউন্ডেশন। বুধবার (১১ মার্চ) সকালে রাজধানীর বারিধারায় অ্যাসকট প্যালেসে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। মুভ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট সাইফুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতী মহিব্বুল্লাহিল বাকী নদভী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার মোঃ নাজমুল ইসলাম। আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মুভ ফাউন্ডেশনের প্রোগ্রাম অ্যাসোসিয়েট সাজ্জাদ হোসেন। সভায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো অপতথ্য ধর্মীয় অসহিষ্ণুতা বাড়ায় কি না সে প্রশ্ন উঠে আসে। পাশাপাশি ভিন্ন দেশ বা ধর্মের ইস্যুতে অসম্মান ও অসহিষ্ণুতা প্রকাশের কারণ এবং এর সম্ভাব্য সমাধানও তুলে ধরা হয়। এছাড়াও বিভিন্ন ইস্যুতে চরম প্রতিক্রিয়া প্রদর্শন রোধ এবং ঘৃণাবাচক ও মিথ্যা তথ্য ছড়ানো বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে মুফতী নদভী বলেন, অপতথ্য থেকে দূরে থাকা শুধু সামাজিক দায়িত্ব নয় বরং এটি ইবাদত। নিজেরা সহিংস প্রতিবাদ করলে তাতে দুষ্টের লাভ এবং মুসলমানদের ক্ষতি বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি জঙ্গিবাদে অর্থায়ন বন্ধে সরকারকে আরও কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি। বিশেষ অতিথির বক্তব্যে এডিসি নাজমুল সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত নিরাপত্তার ব্যাপারে সকলকে সর্তক থাকার পরামর্শ দেন। সেই সাথে জঙ্গিবাদ দমনে নাগরিক সমাজের পাশাপাশি আলেমরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে মন্তব্য করেন। আলোচনা সভায় জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা শেখ মুজিবুর রহমান, জামিয়া আরাবিয়া আশরাফিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সৈয়দ ওয়াহিদুয্ যামান, কোরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আবু ইউসুফ, পীর জঙ্গি মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা আব্দুল আখির,গাউছিয়া দরবারের পীরে কেবলা ড. মাওলানা আবদুল কাইয়ুম আল আজহারী, তামিরুল মিল্লাতের মুহাদ্দিস মাওলানা আব্দুল গফফারসহ অন্যান্য ধর্মীয় চিন্তাবিদরা বক্তব্য রাখেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply