Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » রাতে পেটে ব্যথা কখনোই নয়




রাতে পেটে ব্যথা কখনোই নয়

গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগেননি এমন মানুষ খুব কমই আছেন। গ্যাস্ট্রিক হয়ই মূলত ভাজাপোড়া খাবার, বদহজম, অনিয়ন্ত্রিত জীবন পদ্ধতি ইত্যাদির কারনে। আর পেটে গ্যাস হলেই পেট ব্যথা বা বুকে ব্যথা করবেই। সেজন্য তৎক্ষণাত ওষুধ তো আছেই। abdominal pain তবে সমস্যা হয় তখনই যখন রাত-বিরাতে পেটে ব্যথা ওঠে। খুব রাতে আপনাকে ওষুধের ব্যবস্থা করে দেয়ার কেউ থাকবে না। ফলে সারা রাতই হয়তো পেট বা বুকে ব্যথা নিয়ে আপনাকে কাটাতে হবে। গ্যাস্ট্রিকের ব্যথায় ভালো ফলাফল পেতে প্রতি রাতে কয়েকটি নিয়ম মেনে চলতে পারেন। গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পাবেন। সবকটি একসাথে মেনে চলার দরকার নেই। যে কোনো একটি মানলেই চলবে। আধা ইঞ্চি পরিমাণ কাঁচা আদা নিন। তারপর অল্প একটু লবন মাখিয়ে খেয়ে ফেলুন। আদা খাওয়ার কিছুক্ষণ পর এক কাপ কুসুম গরম পানি খান। গভীর রাতে আর গ্যস্ট্রিকের সমস্যা হবে না। অথবা এক গ্লাস পানি একটি হাড়িতে নিয়ে চুলায় বসান। এর আগে এক ইঞ্চি পরিমাণ কাঁচা হলুদ পানিতে দিয়ে দিন। পানি অন্তত পাঁচ মিনিট ফুটতে দিন। তারপর নামিয়ে আনুন। পানি ঠাণ্ডা হলে হলুদসহ খেয়ে ফেলুন। গ্যাস্ট্রিক দৌঁড়ে পালাবে। ওপরের সমস্ত পদ্ধতি ঝামেলার মনে হলে শুধুমাত্র এক গ্লাস পানিতে এক চা চামচ মধু মিশিয়ে রাতে ঘুমাতে যাওয়ার আগে পান করুন। কখনোই রাতে পেট বা বুক ব্যথা করবে না।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply