Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » কতোটা উপকারী গরুর মাংস




কতোটা উপকারী গরুর মাংস গরুর মাংস খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। ইচ্ছা না থাকলেও দাওয়াতে গেলে পাশের জনের চাপাচাপিতে এক টুকরো মাংস মুখে দিয়ে ফেলেন – এমন মানুষের সংখ্যাই বেশি। তবে সত্যি কথা হলো, গরুর মাংস খেলে যারা হার্ট কিংবা প্রেশারের রোগী তাদের স্বাস্থ্যঝুঁকি একটু বেড়েই যায় বৈকি। বিশেষজ্ঞ ডাক্তাররা বলেন, প্রেশার ও হার্টের রোগীদের জন্য মাংস খাবার তালিকা থেকে বাদ দেয়াই বাঞ্ছনীয়। তারপরও যদি খেতে হয় তাহলে চর্বি ফেলে দিয়ে খেতে হবে। গরুর মাংসে প্রচুর ফ্যাট এবং উচ্চ মাত্রার প্রোটিন থাকে। বয়স যদি হয় ত্রিশের নিচে, তাহলে গরুর লাল মাংস খাওয়ায় কোনো অসুবিধা নেই। সমস্যা যতো বয়স বেশি হলেই। মাংসের উচ্চ মাত্রার প্রোটিন কিডনী রোগীদের ঝুঁকি বাড়িয়ে দে

য়। মাংসে থাকা ফ্যাটের কারণে হৃদরোগী ও ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা স্বাস্থ্যঝুঁকিতে পড়ে যেতে পারেন। ফ্যাটের কারণে রক্তচাপ বেড়ে যেতে পারে। এছাড়া মাংসে থাকা চর্বির কারণে হার্টের স্বাভাবিক কাজকর্ম বাধাগ্রস্ত হয়। ধীরে ধীরে স্ট্রোক ও হার্ট অ্যাটাকসহ কোলন ও স্তন ক্যান্সারের ঝুঁকিও বেড়ে যায়। মাংস যদি খেতেই হয় তাহলে মাংস থেকে চর্বি আলাদা করে খাওয়ার চেয়ে সহজ আর পন্থা নেই। চর্বি আলাদা করতে চাইলে মাংস পানিতে ভিজিয়ে রাখতে পারেন। ভিজিয়ে রাখলে চর্বি ভেসে ওঠে। ফ্রিজে রেখে দিলেও মাংসের গায়ে চর্বি শক্ত হয়ে লেগে যায়। তখন ফেলে দিতে সহজ হয়। রান্না করার পর মাংস তরকারিতে চর্বি বেশি মনে হলে অতিরিক্ত সবজি ব্যবহার করতে পারেন। সবজির কারণে তরকারিতে তেলের পরিমাণ কমে আসবে। সাধারণ ধারণা হচ্ছে, মাংস কাবাব বা গ্রিল করে খাওয়াতে কোনো ক্ষতি নেই। কিন্তু বিশেষজ্ঞ ডাক্তাররা বলেন, মাংস সাধারণভাবে রান্নার চেয়ে কাবাব বা গ্রিল করে খেলেই বরং সবচেয়ে বেশি ক্ষতি হয়। তাই এখন থেকেই গরুর মাংস খাওয়ায় সাবধান হোন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply