Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » পেটের মেদ কমানোর কার্যকর উপায়




পেটের মেদ কমানোর কার্যকর উপায় শরীরের অন্যান্য স্থানের চাইতে পেটে মেদ জমলে সবচেয়ে বেশি বিশ্রী দেখা যায়। অথচ চর্বিযুক্ত খাবার খেলে পেটেই সবার আগে মেদ জমে। আবার যতোই ডায়েট করুন আর মেদ ঝরানোর চেষ্টা করুন, পেটের মেদই খুব ধীরে ধীরে কমে। পেটে মেদ জমলে তা ঢেকে রাখা খুবই কষ্টকর। কোনো পোশাক পরেই পেটের বেড়ে যাওয়া মেদ আর লুকিয়ে রাখা যায় না। আবার এই মেদের জন্য পরিচিতদের সামনে লজ্জাও পেতে হয়। তাই প্রথম সুযোগেই পেটের বেড়ে যাওয়া মেদ কমিয়ে ফেলুন। সব সমস্যা দূর হবে সহজেই। খুব একটা কষ্ট করতে হবে না। রসুন, লেবু আর গরম পানি নিয়মিত খেয়ে পেটের মেদ কমিয়ে ফেলতে পারেন অল্পকিছু দিনের মধ্যেই। জেনে নিন কীভাবে খাবেন এই পথ্য। প্রতিদিন সকালে খালি পেটে ৩ কোয়া রসুন খেয়ে ফেলুন। আস্ত খেতে অসুবিধা হলে কুচি কুচি করে নিন। এরপর একটি কাপে কুসুম গরম পানি নিয়ে গোটা একটি লেবুর রস চিপে দিয়ে দিন। পানি এবং লেবুর রস ভালো মতো মেশান। তারপর খেয়ে ফেলুন। লেবু-পানি খাওয়ার অন্তত এক ঘণ্টা পর সকালের নাস্তা খান। প্রতিদিন সকালে এই নিয়ম মেনে চলুন। প্রথম সপ্তাহ থেকেই আপনার পেটের মেদ কমতে থাকবে। কারণ লেবুর রয়েছে মেদ কাটানোর অসাধারণ ক্ষমতা এবং রসুনের অ্যান্টিফাঙ্গাল উপাদান আপনাকে মেদের ঝামেলা থেকে মুক্তি দেবে। তবে এর পাশাপাশি ফাস্টফুড কিংবা ভাজাপোড়া খেতে থাকলে ফল খুব সামান্যই পাওয়া যাবে। সুতরাং লেবু-পানি চিকিৎসা চলার পাশাপাশি ফাস্টফুড এবং ভাজাপোড়া একেবারে বন্ধ করে দিতে হবে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply