Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » অসুখ বিসুখে আদার ব্যবহার




অসুখ বিসুখে আদার ব্যবহার তরকারিতে সাধারণত মসলা হিসেবেই আদার ব্যবহার। আদায় তরকারি হয় সুস্বাদু এবং ভোজনযোগ্য। আবার রং চায়েও আদার বহুল ব্যবহার রয়েছে। কিন্তু এছাড়াও আদার রয়েছে নানান উপকারিতা। দেখে নিন আদা কিংবা আদার রস কী কী কাজে লাগে।

যাদের ক্ষুধামন্দা আছে, তারা প্রতিবেলা এক চা চামচ আদার রস খেতে পারেন। আদার রসে ক্ষুধা বাড়ে এবং খাবারে রুচি আসে। এই শীতকালে অনেকেরই অল্প অল্প কাশি শুরু হয়েছে। ঠিকমতো চিকিৎসা শুরু না করলে সেই কাশির পরিমাণ দিন দিন বাড়তেই থাকে। ঘরে বসেই সেই কাশির চিকিৎসা করা যায়। মধুর সাথে আদার রস মিশিয়ে খেলে কাশি সেরে যাবে দুই দিনেই। কোষ্ঠকাঠিন্য বিরাট বড় একটা সমস্যা। যাদের এই সমস্যা আছে তারা প্রতিনিয়তই এই রোগে কষ্ট পান। কাঁচা আদা চিবিয়ে খেলে কোষ্ঠকাঠিন্য সেরে যায়। হুটহাট কোনো কারণ ছাড়াই অনেক সময় পেট ব্যথা করে। তখন আদার রস খেতে পারেন। আদার রস পেট ব্যথা কমিয়ে দেয়। বৃদ্ধ বয়সে শরীরে রক্তশূন্যতা দেখা দেয়। তখন ওষুধ খাওয়ার পাশাপাশি আদাও খাওয়াতে পারেন। আদা শরীরের রক্তশূন্যতা দূর করে। যাদের হজমে সমস্যা আছে তারা আদার শরণাপন্ন হতে পারেন। আদা পাকস্থলির শক্তি বাড়ায়। ফলে হজমে সহায়তা হয়। লিভারের শক্তি বাড়াতেও আদার জুড়ি নেই। কোনো কারণ ছাড়াই কারও কারও শরীরের তাপমাত্রা বেশি থাকে। তারা আদার রস খেয়ে দেখতে পারেন। আদার রস শরীর শীতল করে। সবশেষে আদার দারুণ একটি ব্যবহার। আদা খেলে মানুষের স্মৃতিশক্তি বাড়ে। তাই সম্ভব হলে যে কোনোভাবেই আদা খাওয়ার অভ্যাস করুন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply