Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » এসকেভেটরের আঘাতে তিতাসের গ্যাস লাইনে আগুন




গাজীপুরের শ্রীপুরে ড্রেন খননের সময় এসকেভেটরের আঘাতে তিতাসের গ্যাস লাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১২ মার্চ) উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মুলাইদ (এমসি বাজার) এলাকায় দুপুর ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন ম্যানেজার রাম প্রসাদ পাল জানান, মহাসড়কের পাশে ড্রেন খননের জন্য এসকেভেটর দিয়ে কাজ করার সময় তিতাস গ্যাসের পাইপ লাইনে আঘাত লাগে। এতে আগুনের সৃষ্টি হয়। পাশে একটি কারখানা থাকায় আগুন ছড়িয়ে পড়ার অনেকটা ঝুঁকি ছিল। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে আগুন লাগার এক ঘণ্টা পরও তিতাস কর্তৃপক্ষের কোনো কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছেনি। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, আগুনে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply