Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » টমেটোর জুড়ি নেই ভিটামিন খুব কম ফল বা সবজিতেই পাওয়া যায়।




প্রকৃতিতে এখন টমেটোর মৌসুম চলছে। সুস্বাদু ও পুষ্টিসমৃদ্ধ সবজি হিসেবে

। সালাদ তৈরিতে টমেটো আবশ্যকীয়। আবার মুড়ি মাখিয়ে খাওয়ার সময়ও টমেটোর ভূমিকা অসাধারণ। কাঁচা ও রান্না করা, দুইভাবেই খাওয়া যায় এই টমেটো। টমেটোতে আছে ভিটামিন-এ, ভিটামিন-বি, ভিটামিন-সি, ভিটামিন-কে, ক্যালসিয়াম, ক্রোমিয়াম, পটাশিয়াম, লাইকোপিনের মতো নানা গুরুত্বপূর্ণ ভিটামিন।একসাথে এতো ভিটামিন খুব কম ফল বা সবজিতেই পাওয়া যায়। টমেটো হার্টের জন্য বেশ ভালো। নিয়মিত টমেটো খেলে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি কমে আসে। ডায়াবেটিসের জন্যও বেশ উপকারী টমেটো। এ সবজিটি রক্তে গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে দারুণভাবে সাহায্য করে। অর্জুনের ছালের রসের সঙ্গে টমেটোর রস মিশিয়ে ঘন করে প্রতিদিন খেলে বুকের ব্যথা উপশম হয়। এছাড়া টমেটোতে থাকা ভিটামিন-এ দৃষ্টিশক্তিকে আরও উন্নত করার পাশাপাশি শক্ত-সামর্থ্য হাড় গঠনে দারুণ ভূমিকা পালন করে। বিভিন্ন ক্ষতিকর জীবানুর হাত থেকে বেঁচে থাকার জন্য শরীরে অ্যান্টিঅক্সিডেন্টকে সমৃদ্ধ করে টমেটো। শরীরের কোষকে করে স্বাস্থ্যবান। সবকিছুর পাশাপাশি চুল, দাঁত, এবং মানব শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনীর জন্য অত্যন্ত উপকারী। শরীরের প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট যোগান দেয় টমেটো, যা শরীরের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। নারীরা ত্বকের সৌন্দর্যের জন্য দামি দামি প্রসাধনী ব্যবহার করেন। কিন্তু নিয়মিত টমেটো খেলে ত্বকের জন্য আলাদা করে প্রসাধনী ব্যবহার করার দরকার পড়ে না। মাথার খুশকি দূর করতে টমেটোর রসের সাথে চার ভাগের এক ভাগ পানি মিশিয়ে মাথার চুলের গোড়ায় গোড়ায় লাগালে প্রতিকার পাওয়া যাবে। যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, তারা প্রতি বেলা খাবারের আগে একটি করে পাকা টমেটো খেলে সমস্যার সমাধান পাবেন। এছাড় ওজন কম থাকলে খাবারের সঙ্গে টমেটো খেলে ওজন বাড়ে বলে জানিয়েছেন গবেষকরা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply