Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » উপকারী শাকসব্জি




উপকারী শাকসব্জি শীতকালে বাজারে নানান রকম শাকসব্জির দেখা মেলে। যে সব সবজি বাজারে পাওয়া যায় তার বেশীর ভাগই মানবদেহের জন্য অত্যন্ত উপকারী। নিচে দেখে নিন কয়েকটি সব্জির উপকারিতা। টমেটো শীতকালীন সব্জির মধ্যে অন্যতম। স্বাদে যেমন অনন্য, তেমনি গুণেও ভরপুর। মানব শরীরের হৃৎপিণ্ড সুস্থ ও সবল রাখতে টমেটোর ভূমিকা লক্ষণীয়। টমেটো টিউমার ও ক্যান্সার প্রতিরোধ করে এবং নিয়ন্ত্র

ণে কার্যকর ভূমিকা রাখে। বাঁধাকপি,ফুলকপি ও মূলা ক্যান্সার কোষকে ধ্বংসে উল্লেখযোগ্য দায়িত্ব পালন করে। ক্যান্সার প্রতিরোধের পাশাপাশি পেট ও প্রস্রাবের সমস্যা নিরসনে সহায়তা করে এই তিন সবজি। তবে তিনটির মধ্যে মূলার কার্যক্ষমতাই বেশি। গাজর সালাদের অন্যতম উপকরণ হিসেবে পরিচিত হলেও এর ঔষধি গুণ কম নয়। গাজরে আছে বিটাক্যারোটিন, যা দেহের ভেতরে বিক্রিয়ার মাধ্যমে ভিটামিন-এ’তে পরিণত হয়। আর ভিটামিন-এ’ দৃষ্টিশক্তি স্বাভাবিক রাখতে কার্যকর ভূমিকা রাখে। এছাড়া ত্বকেরও সুরক্ষা দেয় গাজর। শীতের অন্যতম শাক পালংশাক। এতে আছে ভিটামিন-এ,ভিটামিন-সি,ভিটামিন-ই’সহ আরও অনেক ভিটামিন ও খনিজ, যা মানবদেহের জন্য অত্যন্ত উপকারী। সুতরাং এই শীতে শাক-সবজি বেশি বেশি খান এবং সুস্থ থাকুন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply