Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক




জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

খ্যাতিমান প্রকৌশলী জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর কলাবাগানের নিজ বাসায় ম্যাসিভ ‘হার্ট অ্যাটাকে’ মারা যান ৭৭ বছর বয়সী এ প্রবীণ অধ্যাপক। জামিলুর রেজা চৌধুরীর জামাতা অধ্যাপক জিয়া ওয়াদুদ মঙ্গলবার ভোরে ফেসবুকে তার মৃত্যুর খবর জানান। তার জানাজা মঙ্গলবার (২৮ এপ্রিল) বাদ জোহর ধানমণ্ডি ঈদগাহ মসজিদে অনুষ্ঠিত হবে। পরে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। তার ছেলে আমরিকা এবং মেয়ে ইংল্যান্ডে থাকায় তারা উপস্থিত হতে পারছেন না বলে জানা গেছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply