Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ২৪ ঘণ্টায় ভারতে ৬২ জনের মৃত্যু আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ছুঁইছুঁই




২৪ ঘণ্টায় দেশে সর্বাধিক মৃত্যু,

করোনায় আক্রান্ত হয়ে এক দিনে সর্বাধিক মৃত্যু হল দেশে। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে ২৪ ঘণ্টায় ৬২ জনের মৃত্যু হয়েছে। তার ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৩৪। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৪৩ জন। ফলে দেশে আক্রান্তের সংখ্যা এখন ২৯ হাজার ৪৩৫। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যাটা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সেখানে ৮ হাজার ৫৯০ জন আক্রান্ত। মৃত্যু হয়েছে ৩৬৯ জনের। আক্রান্তের সংখ্যার বিচারে মহারাষ্ট্রের ধারে কাছে অন্য কোনও রাজ্য নেই। তবে আক্রান্ত দু-তিন হাজার ছাড়িয়ে গিয়েছে অনেক রাজ্যেই। গুজরাতে আক্রান্ত ৩ হাজার ৫৪৮ জন। দিল্লিতে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ১০৮ জন। মধ্যপ্রদেশে ২ হাজার ১৬৮ জন করোনায় আক্রান্ত। উত্তরপ্রদেশে আক্রান্ত ১ হাজার ৯৫৫ জন।অন্ধ্রপ্রদেশে ১ হাজার ১৮৩ জন সংক্রমিত হয়েছেন। সারা দেশে এখনও পর্যন্ত ৬ হাজার ৮৬৯ জন সুস্থ হয়ে উঠেছেন। অন্য দিকে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, এ রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯৭ জন। মৃত্যু হয়েছে ২০ জনের। তবে নবান্নের তরফে জানানো হয়েছে, এ রাজ্যে সক্রিয় করোনা রোগী রয়েছেন ৫০৪ জন। আরও পড়ুন: অধিকাংশ জায়গায় ৩ মে-র পরেও লকডাউন চলবে, জানালেন মোদী বিভিন্ন রাজ্যের করোনা পরিস্থিতি, লকডাউন-সহ একাধিক বিষয় নিয়ে সোমবারই রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি ইঙ্গিত দেন, ৩ মে-র পরেও দেশের অধিকাংশ জায়গায় লকডাউন চলবে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply