Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » সুস্থ হয়ে আবারো করোনায় আক্রান্ত দিবালা ও তার বান্ধবী




করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে ওঠার তিন দিনের মাথায় ফের করোনায় আক্রান্ত হলেন আর্জেন্টাইন তারকা ফুটবলার পাওলো দিবালা ও তাঁর বান্ধবী। দ্রুত ১৫ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে চলে গেলেও করোনা থেকে সুস্থ হতে পারছেন না দিবালা। জানা গেছে, সব নিয়মকানুন ও স্বাস্থ্যবিধি মেনে চলছেন দিবালা কিন্ত তারপরও বার বার কেনো আক্রান্ত হচ্ছেন, সে ভয়ে দিন কাটছে এই তারকার। স্প্যানিশ টিভি অনুষ্ঠান এল চিরিঙ্গিতোর খবর অনুযায়ী, গত ছয় সপ্তাহে চারবার দিবালার করোনা টেস্ট করা হয়েছে। প্রতিবারই পরীক্ষায় পজিটিভ এসেছে। এ ব্যাপারে দিবালার বন্ধবী ওরিয়েলা সাবাতিনি বলেন, 'গত ২১ মার্চ আমি ও আমার সঙ্গী পাওলো দিবালার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। কোভিড-১৯ পরীক্ষায় দুজনের ফলই পজিটিভ আসে। তিন দিনের মাথায় আমরা আবারো কভিড পরীক্ষা করাই। সেবার ফল নেগেটিভ এলো। কিন্তু একদিন পর তৃতীয়বারের মতো পরীক্ষা করাতে গিয়ে আবার আমাদের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। কোভিড টেস্টের ফল পজিটিভ এসেছে।’ সাবাতিনি আরো বলেন, ‘আমি জানি না, এটা কীভাবে কাজ করে। আমি জানি না, এর আগে নেগেটিভ কেন এলো এবং এখন কেন-ই বা পজিটিভ! আমার মনে হয়, আমি শুনেছি, করোনাভাইরাসে আক্রান্ত হলে টেস্ট করালে ভুল নেগেটিভ ফল আসতে পারে। তাই শতভাগ নিশ্চিত হতে আরো একটি পরীক্ষা করা উচিত। এক বিবৃতিতে দিবালা জানিয়েছিলেন তিনি কীভাবে এ ভাইরাসের বিরুদ্ধে লড়ছেন এবং শ্বাসকষ্টের সমস্যা কতটা তাকে ভোগাচ্ছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply