Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » করোনাঃ ধাক্কা সামলে সচল হচ্ছে ফুটবল




ইউরোপের প্রিমিয়ার লিগগুলো পুনরায় মাঠে গড়ালে ৫ জন করে বদলি ফুটবলার নামানোর নতুন নিয়ম কার্যকর করতে পারে ফিফা। জানিয়েছেন আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ অভিভাবক সংস্থাটির এক মুখপাত্র। এদিকে, ব্যক্তিগত অনুশীলনের জন্য মাঠে ফিরেছে ইংলিশ ক্লাব আর্সেনালের ফুটবলাররা। তবে কঠিন ভাবে মানা হচ্ছে সামাজিক দুরত্ব। অন্যদিকে, ইতালির প্রধানমন্ত্রী মে মাসে পেশাদার ক্লাবগুলোকে মাঠে ফেরার কথা জানালেও, নির্দিষ্ট করা হয়নি দিন-তারিখ। একটা ক্ষুদ্র অণুজীবের সামনে অসহায় আত্মসমর্পণ। স্থবির গোটা বিশ্বের তাবৎ কর্মযজ্ঞ। এর বাইরে নয় বিশ্ব ক্রীড়াঙ্গণও। তবে একটু একটু করে যেন গলতে শুরু করেছে জমাট বাধা বরফ। ইংল্যান্ড জুড়ে মহামারীর রেশ কাটেনি এখনও। এরই মধ্যে মাঠে নেমে গেছেন আর্সেনালের ফুটবলাররা। লন্ডন কোলনি খুলে দিয়েছে গানার কর্তৃপক্ষ। লাকাজাত্তে-পেপে-ডেভিড লুইজদের গৃহবন্দী দশা কেটেছে। চিরচেনা সবুজ মাঠে গা গরম করেছেন। তবে অনুশীলনটা একেবারে ব্যক্তিগত। আর মাঠে সামাজিক দূরত্ব মেনে চলার দিকে বাড়তি মনোযোগ ক্লাব কর্তা থেকে ফুটবলার সবার। ১২ মার্চ ম্যানেজার আর্তেতা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকেই সব খেলোয়াড়দের হোম কোয়ারেন্টাইনে পাঠায় আর্সেনাল। ইপিএলের একটা ক্লাবতো মাঠে নামলো, তবে লিগ মাঠে গড়াবে কবে তা এখনও অনিশ্চিত। লা-লিগা, বুন্দেস লিগাসহ ইউরোপের বাকি পেশাদার লিগের ভবিষ্যতও ধোঁয়াশায়। পরিস্থিতি স্বাভাবিক হলেই একটা নতুন নিয়ম কার্যকর করতে পারে ফিফা। আভাসটা আগে ভাগেই দিয়ে রাখলও ফিফার মুখপাত্র। ৪ জনের পরিবর্তে ৫ জন ফুটবলার বদলি করতে পারবেন কোচ। মূলত করোনার ঝক্কি সামলিয়ে মাঠে ফিরলে বিরামহীন ম্যাচ খেলতে হবে ক্লাবগুলোকে। খেলোয়াড়দের ওপর যেনও চাপট কিছুটা কমানো যায়, তাই এই প্রস্তাব। তবে আইএফএবি'র সম্মতি পেলেই কেবল সিদ্ধান্ত চূড়ান্ত হবে। সেক্ষেত্রে হাফটাইম ছাড়া সর্বোচ্চ তিন দফায় খেলোয়াড় বদলি করাতে পারবে দল। আর এই আইনের সময় সীমা থাকবে ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। আচরণে ফিফা যতটাই পেশাদার, ততটাই যেনও আনাড়ি ইতালিয়ান সিরিআ। দেশটির প্রধানমন্ত্রী মে মাসে পেশাদার সব খেলা মাঠে গড়ানোর কথা জানালেও, নির্দিষ্ট করে কোনও দিনক্ষণ জানায়নি






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply