Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ময়মনসিংহে ছয় চিকিৎসকসহ আরো ২১ জনের করোনা সনাক্ত




ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ছয় চিকিৎসক ও তিন স্বাস্থ্যকর্মীসহ ২১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) রাতে প্রকাশ করা পরীক্ষার ফলাফল থেকে এসব তথ্য জানা গেছে। ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. চিত্তরঞ্জন দেবনাথ জানান, সোমবার ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের কোভিড-১৯ ল্যাবে তিন ধাপে ২৮২ টি নমুনার পরীক্ষা হয়। যার মধ্যে ২১টি নমুনা কোভিড-১৯ পজিটিভ এসেছে। নতুন আক্রান্তদের মধ্যে ময়মনসিংহ জেলার ১০জন, জামালপুর ৮ জন, নেত্রকোনার ৩ জন রয়েছে। এদিকে ময়মনসিংহের সিভিল সার্জন ডা. এ.বি.এম মসিউল আলম জানান, ময়মনসিংহের ১০ জন আক্রান্তের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ছয়জন ডাক্তার ও তিনজন স্বাস্থ্যকর্মী এবং ত্রিশাল উপজেলার একজন রয়েছেন। এছাড়া এসকে হাসপাতালে আইসোলেশনে থাকা গফরগাঁও ও মুক্তাগাছা উপজেলার করোনা আক্রান্ত দুইজন সুস্থ্য হয়েছেন। তাদের মঙ্গলবার ছাড়পত্র দেওয়া হবে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১৮ জন। আর সুস্থ হয়েছেন মোট ৩ জন করোনা আক্রান্ত রোগী।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply