Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » করোনাভাইরাস: হবিগঞ্জ সদর হাসপাতাল লকডাউন ঘোষণা




হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল ৩ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ। রোববার রাতে এ লকডাউনের ঘোষণা দেয়া হয়। তবে এ সময় পর্যন্ত সাধারণ সেবা কার্যক্রম অন্যত্র স্থানান্তর করার বিষয়ে চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। তিনি বলেন, স্বাস্থ্য বিভাগ ৭ দিনের লকডাউন চেয়েছিল। কিন্তু আপাতত ৩ দিনের জন্য লকডাউন করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় তা আরও বাড়তে পারে। সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমান বলেন, ইতিমধ্যে সদর আধুনিক হাসপাতালে একাধিক ডাক্তার, নার্স, ল্যাব টেকনোলজিস্ট করোনা রোগে আক্রান্ত হয়ে আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। পরিস্থিতি বিবেচনায় আপাতত ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি লকডাউন ঘোষণা করা হয়েছে। বিজ্ঞাপন বিজ্ঞাপন তিনি বলেন, এখানে শুধু করোনা উপসর্গ আছে এমন রোগীদের চিকিৎসা দেয়া হবে। এখনও সাধারণ রোগীদের সেবা দেয়ার জন্য বিকল্প সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে শীঘ্রই এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। সিভিল সার্জন জানান, সাধারণ রোগীদের সেবা তো হাসপাতালের ডাক্তাররাই দেবেন। তাদের পরীক্ষার রিপোর্ট আসার পর বিকল্প স্থানে চিকিৎসা দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। স্বাস্থ্য বিভাগ জানায়, বর্তমান পরিস্থিতিতে হাসপাতাল জীবাণুমুক্তকরণ ও অন্যান্য আনুসাঙ্গিক কারণে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। উক্ত সময়ে করোনা কর্নার ও আইসোলেশন ইউনিটের সেবা চালু থাকবে। জনস্বার্থ বিবেচনায় জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ এ সিদ্ধান্ত নিয়েছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply