শেষ যাত্রায় মাকে দেখতে পেলেন না ইরফান
মা হারালেন বলিউড তারকা ইরফান খান। দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগে শনিবার (২৫ এপ্রিল) রাতে ভারতের জয়পুরে মারা যান তার মা সাইদা বেগম।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। মায়ের মৃত্যুর সময়ে পাশে থাকতে পারেননি অভিনেতা ইরফান খান, শেষ দেখাও হয়নি। তবে ভিডিওকলে মায়ের দাফন কার্যক্রম দেখেছেন দূর থেকে।
ভারতে লকডাউন শুরু হওয়ার আগে থেকেই দেশের বাইরে ছিলেন ইরফান খান। ফলে মায়ের দাফনে সরাসরি উপস্থিত থাকতে পারেননি তিনি। ফোনে মায়ের চলে যাওয়ার খবর পেয়ে ভীষণ ভেঙে পড়েন তিনি।
ইরফানের মা সাইদা বেগম থাকতেন জয়পুর শহরের বেনিওয়ালে। তিনি নবাব পরিবারের মেয়ে ছিলেন। ইরফানের পরিবারের সদস্যরা গতকাল তার দাফন সম্পন্ন করেন। জয়পুরের একটি কবরস্থানে দাফন করা হয়। করোনা ভাইরাসে লকডাউনের কারণে পরিবারের অল্প কজন সদস্য দাফনে অংশ নেন।
উল্লেখ্য, ২০১৮ সালের মে মাসে ইরফান খানের ক্যান্সার ধরা পরে। কিছুদিন পরেই চিকিৎসার জন্য তিনি লন্ডনে চলে যান। তবে বিভিন্ন সময় তিনি দেশে আসলেও এবার ছবির শুটিংয়ের কাজেই দেশের বাইরে গিয়েছিলেন তিনি। লকডাউন শেষ না হওয়া পর্যন্ত ভারতে আপাতত ফিরতে পারছেন না ইরফান।
Tag: Advertisement games

No comments: