Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » অনির্দিষ্টকালের জন্য স্থগিত বাংলাদেশ বাস্কেটবল প্রিমিয়ার লিগ




করোনায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত বাংলাদেশ বাস্কেটবল প্রিমিয়ার লিগ। স্থগিত ঘরোয়া আর আন্তর্জাতিক সব আসর। রুটিরুজির একমাত্র উৎস প্রিমিয়ার লিগ বন্ধ হওয়ায়, বেকার সময় পার করছেন খেলোয়াড়রা। দিনগুণছেন অনিশ্চিত ভবিষ্যতের। অন্যদিকে ব্যস্ততা নেই লন টেনিসেও। খেলোয়াড়রা বলছেন ভিন্ন উপায়ে দ্রুত অনুশীলন শুরু করতে না পারলে, হয়তো ক্যারিয়ারের ইতি টানতে হবে তাদের৷ দেশের দারুণ সম্ভাবনাময় কিন্তু দিনে দিনে পিছিয়ে পরা এক খেলার নাম লন টেনিস। কিন্তু সংস্কার কাজ আর অবকাঠামোগত উন্নয়নের দোহাইয়ে গেলো প্রায় দেড় বছর ছাড়ালো রমনাস্থ টেনিস কম্পেক্সে করা যাচ্ছে না অনুশীলন৷ সঙ্গে বর্তমানে যোগ হয়েছে করোনা মহামারী। তাইতো দীর্ঘদিন অনুশীলন করতে না পারায় নিজেদের ক্যারিয়ারই এখন হুমকির মুখে খেলোয়াড়দের৷ জানেন না অনিশ্চিত এ ভবিষ্যতের শেষ কোথায়। বাস্কেটবলের অবস্থা তো আরো করুণ। স্থগিত করা হয়েছে প্রিমিয়ার লিগ। স্থগিত জাতীয় দলের ক্যাম্প। তাইতো ঘরে বসেই ফিটনেস ধরে রাখাই এখন বড় চ্যালেঞ্জ খেলোয়াড়দের। সঙ্গে আছে অনুরোধও৷ পরিস্থিতির কিছুটা উন্নতি হলেই যেন দ্রুততম সময়ের মধ্যেই করা হয় অনুশীলনের ব্যবস্থা সে দিকটায় যেন বিশেষ গুরুত্ব দেয় স্ব স্ব ফেডারেশন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply