Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » একজন মানুষও যেন বলতে না পারে সহযোগিতা পাইনি: প্রাণিসম্পদ মন্ত্রী




এ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে নিজস্ব অর্থায়নে পিরোজপুর-১ সংসদীয় আসনের ১৫ হাজার পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী এডভোকেট শ ম রেজাউল করিম (এমপি)। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন মন্ত্রী রেজাউল করিম। সংক্ষিপ্ত বক্তব্যে মন্ত্রী বলেন, একজন মানুষ ও যেন বলতে না পারে শেখ হাসিনা সরকারের সহযোগিতা তার কাছে পৌঁছায় নাই। শেখ হাসিনা হচ্ছে বাংলাদেশের জন্য একটা আশীর্বাদ। শেখ হাসিনা হচ্ছে বিশ্বের উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনা হচ্ছে সততার প্রতীক। তিনি আরো বলেন, বর্তমান সরকার দলমত নির্বিশেষে সকল ক্ষতিগ্রস্ত মানুষকে সহযোগিতা করার জন্য প্যাকেজ ঘোষণা করেছে। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু, ছোলা ও চিড়া। আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের ঘরে ঘরে গিয়ে এসব খাদ্য সামগ্রী পৌছে দিবেন। এর আগেও মন্ত্রী তার নিজস্ব অর্থায়নে প্রায় ১৩ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান খান তালুকদার এবং সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদারসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সরকারের পাশাপাশি বিত্তবানদেরও সাধারণ মানুষের সহযোগিতায় এগিয়ে আশার আহবান জানান মন্ত্রী।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply