Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » গাইবান্ধায় টেকনোলজিস্টের শরীরে করোনা, প্যাথলজি বন্ধ




গাইবান্ধা জেলা সদর হাসপাতালের এক টেকনোলজিস্ট করোনা আক্রান্ত হওয়ার পর প্যাথলজি বিভাগ বন্ধ ঘোষণা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবার (২৯ এপ্রিল) সকালে সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন এবিএম আবু হানিফ। তিনি বলেন, জেলা হাসপাতালের প্যাথলজি বিভাগের এই টেকনোলজিস্টের করোনা উপসর্গ দেখা দেওয়ার পর তার সংস্পর্শে আসা আরও চারজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয় এবং নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুরে পাঠানো হয়। গতকাল একজনের করোনা পজিটিভ হওয়ার পর প্যাথলজি বিভাগ বন্ধ ঘোষণা করা হয়েছে। তিনি আরও জানান, প্যাথলজি বিভাগ বন্ধ থাকলেও করোনা উপসর্গ দেখা দেওয়া রোগীদের নমুনা সংগ্রহ কার্যক্রম অব্যাহত থাকবে। বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করা হবে। এজন্য বেসরকারিভাবে স্বেচ্ছায় অংশ নেয়া বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের টেকনোলজিস্টগণ কাজ করবেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply