Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » প্রণোদনা তো দূরের কথা কোনো অর্থই পায়নি ক্লাবগুলো




প্রণোদনা তো দূরের কথা কোনো অর্থই পায়নি ক্লাবগুলো আলাদা কোনো আর্থিক প্রণোদনা তো নয়-ই উল্টো দু'একটি ক্লাব ছাড়া এখনও বিপিএলের পার্টিসিপেশন মানির কোনো অর্থই বুঝে পায়নি ক্লাবগুলো। তাইতো করোনার এই ক্রান্তিকালে দ্রুততম সময়ের মধ্যে ফেডারেশনকে সেই অর্থ পরিশোধর আহ্বান তাদের। বিষয়টি আমলে নিয়ে বাফুফে বলছে, স্পন্সর জটিলতার কারণেই এতদিন দেয়া হয়নি অংশগ্রহণকারী ফি, যা পরিশোধ করা হবে দ্রুততম সময়ের মধ্যেই। সময়টা যে বড্ড অসময়৷ মাঠে নেই খেলা এতে যতটানা বিপাকে ফুটবলার তার চেয়ে বেশি বিপাকে ক্লাবগুলো। আলাদা করে বললে নিচের সারির ক্লাব৷ এমনিতেই প্রতিটা মৌসুমে দল গড়তে হিমশিম খেতে হয় রহমতগঞ্জ, ব্রাদার্স, মুক্তিযোদ্ধা কিংবা উত্তর বারিধারার মতো ক্লাবগুলোকে। ক্যাসিনো কেলেঙ্কারি পর যে তালিকায় যোগ হয়েছে মোহামেডান- আরামবাগের নামও। তবে এবারের প্রেক্ষাপটটা ভিন্ন। ৬ষ্ঠ রাউন্ডের পর থেকে লিগ বন্ধ থাকায় নতুন করে বিপাকে ক্লাবগুলো। প্রতিদিনই বাড়ছে খরচ, বাড়ছে শঙ্কা। উপরোন্ত স্পন্সর জটিলতায় বাফুফে পরিশোধ করেনি পার্টিসেপেশন মানিও। ক্লাবগুলোর দাবির সঙ্গে একমত ফেডারেশনও৷ তবে এখনই আর্থিক প্রনোদোনা না হলেও দ্রুততম সময়ের মধ্যেই দলগুলোকে অংশগ্রহণকারী ফি পরিশোধ করা হবে বলেও জানান কর্তাব্যক্তিরা৷ বাস্তবতা বলছে শেষ পর্যন্ত লিগের বাকি ম্যাচগুলো মাঠে গড়ানো নিয়ে আছে অনিশ্চয়তা৷ তবে লিগ না হলেও পার্টিসিপেশন মানির পুরো অর্থই পরিশোধ করার অঙ্গিকার দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার৷






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply