অস্ট্রেলিয়া ভারতের বিপক্ষে দর্শকশূন্য টেস্ট সিরিজের কথা ভাবছে
করোনাভাইরাসের প্রভাবে বড় ধরণের আর্থিক ক্ষতির মুখে ক্রিকেট অস্ট্রেলিয়া। এভাবে চলতে থাকলে জুন-জুলাইয়ের পর থেকে কর্মকর্তাদের বেতন দিতে হিমশিম খেতে হবে বোর্ডকে। এমন আশঙ্কা করছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কেভিন রবার্ট। আর্থিক সংকট কাটাতে ভারতের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজ আয়োজনের কথা ভাবছে সিএ। তবে এই সিরিজ আয়োজনে ক্রিকেটারদের নিরাপত্তা গুরুত্ব দেয়া হবে বলেও জানান রবার্ট।
কথায় আছে বসে খেলে নাকি রাজার ভান্ডারও ফুরিয়ে যায়। মাঠে খেলা নেই তাই অর্থ আসছে না বোর্ডগুলো একাউন্টে। কিন্তু ক্রিকেট বোর্ডকে তো বেতন দিতে হচ্ছে কর্মকর্তা থেকে শুরু করে ক্রিকেটারদের। করোনাভাইরাস বিশ্ব ক্রিকেটকে কঠিন পরিস্থিতির মুখোমুখি করেছে।
বিশ্বের অন্যতম ধনী বোর্ডগুলোর একটি ক্রিকেট অস্ট্রেলিয়া। এমন পরিস্থিতিতে বিপাকে পড়তে হচ্ছে তাদের। আসন্ন বিভিন্ন সিরিজ সামনে রেখে রিজার্ভ টাকার বেশির ভাগ বিনিয়োগ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। কিন্তু করোনার কারণে খেলা না হওয়ায় চরম ক্ষতির মুখে অস্ট্রেলিয়া।
ক্রিকেট অস্ট্রেলিয়া প্রধান নির্বাহী কেভিন রবার্ট জানান, মহামারী পরবর্তী সময়ে মন্দায় পড়তে হতে পারে বোর্ডকে। আমরা আসন্ন বিভিন্ন সিরিজের জন্য আমাদের জমাকৃত অর্থের অনেকটাই ব্যয় করেছি। কিন্তু খেলা না থাকায় কোন অর্থই এখন আসছে না। বোর্ডের এখন যা আছে তা আগস্টের মাঝে শেষ হয়ে যাবে। বিষয়গুলো নিয়ে বিপাকের মধ্যে রয়েছে বোর্ড।
Tag: games

No comments: