Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » করোনাকে টেস্ট ম্যাচের মত বুঝে শুনে খেলতে হবে: গাঙ্গুলি




করোনা ভাইরাসকে, কঠিন উইকেটে কোন ভুল না করে ব্যাট করার সাথে তুলনা করেছেন বিসিসিআই সভাপতি ও ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তবে এই পরিস্থিতি থেকে জয় পেতে সকলকে সতর্ক থাকার আহ্বান জানালেন প্রিন্স অফ কলকাতা। এদিকে, ক্রিকেটের অচলাবস্থা কাটাতে ফাঁকা স্টেডিয়ামে খেলতে প্রস্তুত ইংলিশ ক্রিকেটার জেসন রয়। ক্রিকেট কমিটি অফ বেঙ্গল থেকে বিসিসিআই'য়ের সভাপতি। কলকাতার সৌরভ এখন ভারতীয় ক্রিকেটের প্রধান কর্তা। দায়িত্ব পেয়ে সৌরভ দেখিয়েছেন সময়টা কেমন কাটাতে যাচ্ছেন। বাংলাদেশ ভারত পিং বল টেস্টের আয়োজন দিয়ে প্রশংসা কুড়িয়েছেন ক্রিকেট বিশ্বে। এই সময়টাও ভারতীয় ক্রিকেটের নানা আয়োজন নিয়ে ব্যস্ত থাকার কথা ছিল প্রিন্স অফ কলকাতার। কিন্তু করোনা ভাইরাস থামিয়ে দিয়েছে সব। স্থগিত আইপিএল নেই জাতীয় দলের কোন খেলা। ঘরে বসে সময় কাটছে সৌরভের। আর এই সময়টাকে তিনি তুলনা করলেন টেস্টের কঠিন উইকেটে ব্যাট করার মতো। তিনি বলেন, করোনার এই সময়টা কঠিন উইকেটে ভুল না করে ব্যাট করার মতো। আপনাকে উইকেটে টিকে থাকতে হবে সেই সাথে রানও তুলতে হবে এবং দিন শেষে আপনাকে জিততেই হবে। টেস্ট ক্রিকেট আমাদের অনেক কিছুই শিক্ষা দিয়েছে। কিভাবে নিজেকে স্থির রাখবেন তার উপায় আপনি পাবেন টেস্ট ক্রিকেটে। আমি টেস্ট থেকে অনেক কিছু শিখেছি। অনেক কঠিন পরিস্থিতিতে স্বাভাবিক থাকতে পারি একমাত্র টেস্ট খেলার কারণে। আশা করি আমরা শীঘ্রই স্বাভাবিক পৃথিবীতে ফিরবো। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় সৌরভ কন্যা সানা গাঙ্গুলী। সম্প্রতি ১৮ বছরে পা দিয়েছেন সানা। তাই আগের মতো এক সাথে সময় কাটানো হয় না। তবে বাসায় সময়টা উপভোগ করছেন এই বাঙালী। এ প্রসঙ্গে গাঙ্গুলী বলেন, দেখুন সানা এখন প্রাপ্ত বয়স্ক হয়েছে। ওর সাথে আমার সম্পর্কটা অনেকটা বন্ধু সুলভ। আমরা আগে এক সাথে মুভি দেখতাম তবে এখন ও নিজে একটু আলাদা রাখতে চায়। আমি সানাকে তার মতোই থাকতে দিতে দেই। সামাজিক যোগাযোগ মাধ্যমের কোন কিছু নিয়ে জানতে আমি ওর সাহায্য নেই। ওর এগুলোতে ভালই দক্ষতা রয়েছে। এদিকে, করোনা ভাইরাসের প্রভাব কাটাতে মাঠে ফিরতে মুখিয়ে ক্রিকেটাররা। ইংলিশ ক্রিকেটার জেসন রয় বলছেন প্রয়োজনে শূন্য মাঠে খেলার। সম্প্রতি কথা উঠেছে শীঘ্রই মাঠে ক্রিকেট ফিরলে হয়তো খেলা হতে পারে ক্লোজ ডোরে। আর এই ব্যাপারে অভিজ্ঞতা রয়েছে বেশ কয়েকজন ইংলিশ ক্রিকেটারের। পাকিস্তান প্রিমিয়ার লিগে ক্লোজ ডোরে খেলেছেন অনেকে। তাই পরিস্থিতির উত্তরণে এভাবে খেলা কঠিন হবে না বলে মনে করেন জেসন। তবে দর্শকদের অভাব ঠিকই অনুভব করবেন বলেও জানান এই ইংলিশ ব্যাটসম্যান।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply