বাংলাদেশের সঙ্গে টেস্ট ম্যাচের সূচি পুনর্বিন্যাস করছে ইংল্যান্ড
স্থগিত হওয়া টেস্ট সিরিজ খেলতে সামনের বছর জানুয়ারিতে শ্রীলঙ্কা সফর করবে ইংল্যান্ড ক্রিকেট দল। এমনটাই জানিয়েছেন লঙ্কান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা। এছাড়া, বাংলাদেশ দলের ৩ ম্যাচ টেস্ট সিরিজের সূচিও পুনর্বিন্যাস করছে এস.এল.সি।
গেলো মার্চে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে গিয়েছিলো ইংলিশরা। দেশটিতে দশদিন অবস্থান করেছিলো তারা। যে সময়ে একটি প্রস্তুতি ম্যাচও খেলেছিলও জো রুটের দল।
কিন্তু, করোনা ভাইরাসের কারণে এরপরই দেশে ফিরতে হয় তাদের। স্থগিত হওয়া বেশ কিছু সিরিজের সূচি পুনর্বিন্যাস করছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। পূর্বনির্ধারিত এফটিপি অনুযায়ী, জানুয়ারিতে ভারত সফরে যাওয়ার কথা থ্রি লায়নদের। কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে, ভারত সফর একমাস পেছাতে পারে।
এছাড়া, ভারত ও বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের সূচিও নতুন করে সাজাচ্ছে এস.এল.সি। যদিও ইংল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে এখনো কোনোকিছু নিশ্চিত করা হয়নি।
Tag: Featured

No comments: