Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » বাস্কেটবলেও আগ্রহী হচ্ছে ল্যাটিন আমেরিকার দেশগুলো




ফুটবলের পাশাপাশি বাস্কেটবলেও আগ্রহী হচ্ছে ল্যাটিন আমেরিকার খেলোয়াড়রা। সম্প্রতি এই দেশটিতে বেশ কিছু একাডেমী গড়ে উঠায় নতুনদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হচ্ছে এই খেলাটি ঘিরে। সংশ্লিষ্টদের বিশ্বাস এর ধারাবাহিকতা থাকলে খুব শীঘ্রই এই অঞ্চলে শক্ত অবস্থান তৈরি করবে বাস্কেটবল। ল্যাটিন আমেরিকায় কোন শিশু ভূমিষ্ঠ হবার পর থেকেই স্বপ্ন দেখবে ফুটবলার হবে। এটাই স্বাভাবিক। তবে স্রোতের বিপরীতেও থাকে কিছু নাম। যারা স্বপ্ন দেখেন ভিন্ন কিছুর। এরপর চ্যালেঞ্জ নিয়ে শুরু করেন তার
বাস্তবায়ন। ল্যাটিন অঞ্চলে বাস্কেটবলের বিপ্লব অনেকটা সে রকম। বাস্কেটবল সাধারণত ধনীদের খেলা হলেও এখানে তা জনপ্রিয়তা পেয়েছে মধ্যবিত্তদের মাঝে। একদল সাহসী সংগঠক স্কুল পড়ুয়াদের নিয়ে শুরু করেন অনুশীলন। প্রথম দিকে খেলোয়াড় সংখ্যা কম হলেও, ধীরে ধীরে বাড়তে থাকে আগ্রহীদের সংখ্যা। আগ্রহীরা বলেন, আমরা যখন থেকে খেলা শুরু করি কেউ ভাবতে পারেনি ভালো করবো। কিন্তু আমরা সেটা করে দেখিয়েছি। তারপর যখন চ্যাম্পিয়ন হলাম, তখন সবাই বাহবা দিতে শুরু করলো। তবে আমাদের বাস্কেটবল খেলোয়াড় হয়ে উঠা এতটা সহজ ছিলও না। আমাদের কিছুই ছিলোনা। টাকা পয়সার অভাবে অনেক সরঞ্জাম কিনতে পারিনি। মূলত অর্থনৈতিক ভাবে পিছিয়ে থাকা অঞ্চলগুলোতে আর্থিক প্রণোদনা দিয়ে বাস্কেটবলে আগ্রহী করা হয় খেলোয়াড়দের। এই সুযোগ পেয়ে পরবর্তীতে খেলাটিকে পেশাদার হিসেবে নেয় সংশ্লিষ্টরা। অভিভাবকরা বলেন, আমি আমার ছেলের পারফরমেন্স বেশ খুশি। একই সঙ্গে দলগত পারফরমেন্স নিয়েও বেশ উচ্ছ্বসিত। আমরা শুধু এই এলাকার পিছিয়ে পড়াই নই, একই সঙ্গে সুবিধা বঞ্চিতও। তবে এখন আমরা ভিন্ন ভাবে চিন্তা করি। আমাদের ছেলেরা ভালো বাস্কেটবল খেলে। একদিন তারা আরও বড় হবে। এবার আন্তর্জাতিক মিনি বাস্কেটবলের আসর অনুষ্ঠিত হয় আর্জেন্টিনায়। যেখানে সব ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয় ট্রিক বাস্কেটবল দল।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply