Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » সাংবাদিকদের জন্য ঝুঁকি ভাতা নিশ্চিতের আহ্বান রিজভীর




গণমাধ্যমকর্মীদের নিয়মিত বেতন-ভাতার পাশাপাশি আপদকালীন ঝুঁকি ভাতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (০৩ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। এ সময় রুহুল কবির রিজভী বলেন, আজ বিশ্ব মুক্ত সাংবাদিকতা দিবস। সরকারের আজ্ঞাবহ গণমাধ্যমের ভিড়ে কিছু কিছু মিডিয়া নানা প্রতিকূল পরিবেশ উপেক্ষা করেও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। তিনি আও বলেন, অতীতের মতো ভবিষ্যতেও গণমাধ্যমকর্মীদের সাহসী ভূমিকা অব্যাহত রাখতে মিডিয়ায় স্বাধীনভাবে কাজ করার উপযোগী পরিবেশ ও এর কর্মীদের স্বাস্থ্যনিরাপত্তা এবং নিয়মিত বেতন-ভাতার পাশাপাশি আপত্কালীন ঝুঁকি ভাতা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। রুহুল কবির রিজভী বলেন, প্রাণঘাতী করোনা দুর্যোগেও জীবনের ঝুঁকি উপেক্ষা করেই নাগরিকদের বস্তুনিষ্ঠ তথ্যপ্রাপ্তি নিশ্চিতে ও জনসচেতনতা বৃদ্ধিতে ফ্রন্টলাইনে গণমাধ্যমকর্মীরা সাহসী ভূমিকা পালন করছেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply