Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ত্রাণ নিয়ে তুমুল বিতর্কে মমতা-মোদি




ভারতে ক্রমেই বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যের সংখ্যা। এর মধ্যেই করোনা যোদ্ধাদের উৎসাহ দিতে বিশেষ আয়োজন করে ভারতীয় বিমান বাহিনী। এদিকে, ত্রাণ ব্যবস্থাপনা নিয়ে তুমুল বিতর্কে জড়িয়ে পড়েছে মমতা-মোদি প্রশাসন। রোববার (০৩ মে) সকালে করোনা যোদ্ধাদের উৎসাহ যোগাতে আকাশ থেকে হেলিকপ্টারে করে ফুল ছিটিয়ে নজর কেড়েছেন ভারতের বিমানবাহিনীর সদস্যরা। কলকাতা, দিল্লি, মুম্বাই, গোয়াসহ দেশটির বিভিন্ন শহরে করোনা হাসপাতালে কর্মরত চিকিৎসক, স্বাস্থকর্মী ও পুলিশ সদস্যদের উৎসাহ দিতেই এমন অয়োজন বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। এদিকে, রোববার শেষ হওয়ার কথা ছিলো ভারতের ৪০ দিনের লকডাউন। তবে, পরিস্থিতি বিবেচনায় সেটির মেয়াদ ১৭ই মে পর্যন্ত বাড়িয়েছে মোদি প্রশাসন। লকডাউনের মধ্যেও ভারতের ছয়টি মেট্রো সিটিসহ দেড় শতাধিক জেলায় গণসংক্রমণ ছড়িয়ে পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যার প্রমাণ গেল ২৪ ঘন্টায় সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান। এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ ও কেন্দ্রীয় সরকারের মধ্যে ত্রাণ ব্যবস্থাপনা নিয়ে তুমুল রাজনৈতিক বির্তক শুরু হয়েছে। কলকাতাসহ রাজ্যজুড়ে করোনার লাগাম টেনে ধরতে পশ্চিমবঙ্গ সরকার নানা পদক্ষেপ নিলেও, পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে মমতা প্রশাসন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply